Published : Aug 18, 2026, 08:39 AM ISTUpdated : Aug 18, 2026, 11:58 PM IST

Today’s News in Bengali Live: Arjuna Award - আজীবন অবদানের স্বীকৃতি, অর্জুন পুরস্কার পেলেন কিংবদন্তী ফুটবলার অরুমৈনয়গম

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

11:58 PM (IST) Aug 18

Arjuna Award - আজীবন অবদানের স্বীকৃতি, অর্জুন পুরস্কার পেলেন কিংবদন্তী ফুটবলার অরুমৈনয়গম

Arjuna Award: ভারতের কিংবদন্তী ফুটবলার আই. অরুমৈনয়গমকে আজীবন অবদানের জন্য অর্জুন পুরস্কারে সম্মানিত করা হল। মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক তাঁর হাতে ২০২৫ সালের এই পুরস্কার তুলে দেয়।

Read Full Story

11:31 PM (IST) Aug 18

East Bengal ACL 2 - চ্যাম্পিয়ন্স লিগ ২-এ বেশ কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল! হয়ে গেল গ্রুপ বিন্যাস, কাদের বিরুদ্ধে কবে কবে খেলা?

East Bengal ACL 2: ইস্টবেঙ্গলকে খেলতে হবে আল হুসেনের বিরুদ্ধে। এই দলের সাতজন ফুটবলার রয়েছেন, যারা এবারের বিশ্বকাপে জর্ডন জাতীয় দলের হয়ে মাঠে নামেন। গ্রুপ পর্বের ম্যাচে, আর্জেন্টিনার বিরুদ্ধেও খেলেন তারা। সেই সাত ফুটবলার হলেন সাদ আল রোশন, রাজ়াই আয়েদ, ইয়াজ়িদ আবুলাইলা, এহসান হাদ্দাদ, সালিম ওবেদ, মহমৌদ আল মারদি এবং মহম্মদ আবু ঘৌস।

Read Full Story

10:05 PM (IST) Aug 18

CJP Kolkata Update - কলকাতার সাংবাদিক সম্মেলন থেকে ক্ষোভ উগড়ে দিলেন আশুতোষ রাঙ্কা, কী জানালেন সিজেপি নেতা?

CJP Kolkata Update: মঙ্গলবার বিকেলে, কলকাতা প্রেস ক্লাবের সামনের রাস্তায় দাঁড়িয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। সেখানে এসে তিনি রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন তিনি।

Read Full Story

09:22 PM (IST) Aug 18

Teesta Project - তিস্তা নিয়ে আলোচনা চলবে, তবে পুরনো পথেই - সাফ কথা ভারতের

তিস্তা ও অন্যান্য নদী নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলবে। তবে তা হবে দ্বিপাক্ষিক জয়েন্ট রিভারস কমিশন (JRC) এবং নির্দিষ্ট কাঠামোর মধ্যেই। মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রক এই কথা জানিয়েছে। তিস্তা প্রকল্পে নয়াদিল্লির অবস্থান ইতিমধ্যেই ঢাকাকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

Read Full Story

08:43 PM (IST) Aug 18

Weather - নিম্নচাপ কাটলেও বুধবার বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ বাংলার আবহাওয়ায় বড় আপডেট

Weather Update: সোমবার আর মঙ্গলবারের মত কি কাল, বুধবার, ১৯ আগস্টও বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস- তাই নিয়েই জল্পনা তুঙ্গে। সোমবার গোটা রাজ্য জু়ড়েই প্রবল ঝড়বৃষ্টি হয়।

Read Full Story

08:36 PM (IST) Aug 18

IND vs SL Test Series - জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে

IND vs SL Test Series: গল টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত। ৩৭২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৮৪/৪। জয়ের জন্য ভারতের দরকার আর মাত্র ৬টি উইকেট। এর আগে ঋষভ পন্থের ৬৬ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে ১৯৩ রান তোলে।

Read Full Story

07:42 PM (IST) Aug 18

Durand Cup 2026 - বাংলা ধারাভাষ্য, সোনি আটে ডুরান্ড কাপ সেমি-ফাইনাল, ফাইনাল

Durand Cup 2026 Matches: ২৪ দলকে নিয়ে শুরু হয়েছিল বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩৫-তম আসর। এই টুর্নামেন্টে এখন মাত্র চার দল টিকে আছে। দুই সেমি-ফাইনাল ও ফাইনাল বাকি। ফাইনালে ফের কলকাতা ডার্বি (Kolkata Derby) হতে পারে। ফলে উত্তেজনা বাড়ছে।

Read Full Story

07:23 PM (IST) Aug 18

PM Modi@25 - মোদীর জনসেবার ২৫ বছর পূর্ণ, BJP-র দেশজোড়া কর্মসূচি কী কী কর্মসূচি? রইল তালিকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে 'সেবা সংকল্প মহোৎসব' নামে এক বিরাট কর্মসূচির পরিকল্পনা করছে বিজেপি। ২০২৬ সালের ৭ অক্টোবর মোদীর ২৫ বছর পূর্ণ হবে। প্রায় ১৫ দিন ধরে চলবে নানা অনুষ্ঠান।

Read Full Story

06:45 PM (IST) Aug 18

Aadhaar Update - স্কুলের বাচ্চাদের আধার নিয়ে বড় খবর, ২ কোটির বেশি বায়োমেট্রিক আপডেট করল UIDAI

সারা দেশে ২ কোটিরও বেশি স্কুল পড়ুয়ার আধার কার্ডের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (MBU) সম্পন্ন করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। সেপ্টেম্বর ২০২৫ থেকে একটি বিশেষ অভিযানের মাধ্যমে এই কাজ করা হয়েছে। এই আপডেটের ফলে পড়ুয়ারা সরকারি পরিষেবা এবং পরীক্ষায় অনেক সুবিধা পাবে।

Read Full Story

06:21 PM (IST) Aug 18

Balurghat News - ১৫ অগস্টের পর ফের স্বাধীনতার উৎসব, ইতিহাস স্মরণে বালুরঘাটে বিজেপি-র অনুষ্ঠান

Independence Day 2026: ১৯৪৭ সালের ১৫ অগাস্ট সারা ভারতে স্বাধীনতা এলেও, কয়েক জায়গায় স্বাধীনতা আসে তিন দিন পর ১৮ অগাস্ট। নদিয়া জেলা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মতো জায়গাগুলিতে মঙ্গলবার স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।

Read Full Story

06:07 PM (IST) Aug 18

Anant Ambani - ভাইরাল ভিডিও দেখে পাশে অনন্ত আম্বানি, চিকিৎসার জন্য ইকবালকে উড়িয়ে নিয়ে যাওয়া হল মুম্বইয়ে

পশ্চিমবঙ্গের এক কিশোর এক বিরল রোগের কারণে পুকুরেই দিনের পর দিন কাটাত। তার ভিডিও ভাইরাল হওয়ার পর অনন্ত আম্বানি সাহায্যের হাত বাড়িয়ে দেন। চিকিৎসার জন্য তাকে এয়ারলিফ্ট করে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে।

Read Full Story

05:50 PM (IST) Aug 18

TMC VS TMC - তৃণমূল এখন কার? কলকাতা হাইকোর্টের নির্দেশে কালীঘাটে ধাক্কা, স্বস্তিতে ঋতব্রত

TMC vs TMC: বিরোধী দলনেতা মামলায় হাই কোর্টে বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের। ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ না করার সিদ্ধান্তে আপাতত পদে বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দু'মাসে নিষ্পত্তি করবে সিঙ্গল বেঞ্চ।

Read Full Story

05:49 PM (IST) Aug 18

Death Penalty in India - ফাঁসি নাকি প্রাণঘাতী ইনজেকশন? মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে সুপ্রিম নির্দেশ

Death Penalty in India: ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে কি এবার ইতিহাস অতীত হতে চলেছে? গলায় দড়ির বদলে কি প্রয়োগ করা হবে প্রাণঘাতী ইনজেকশন বা অন্য কোনো কম যন্ত্রণাদায়ক পথ? দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কে এবার স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট।

Read Full Story

05:13 PM (IST) Aug 18

Imran Khan - জেল থেকে হাসপাতালে সরাতে হবে ইমরানকে, নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে জেল থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে। আদালত একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে।

Read Full Story

05:09 PM (IST) Aug 18

BRICS Environment Meet - পরিবেশ রক্ষায় শুধু কথা নয়, চাই মানুষের জন্য কাজ, ব্রিকস বৈঠকে বার্তা ভারতের

ভারত দ্বাদশ ব্রিকস পরিবেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছিল। সেখানে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পরিবেশ রক্ষার জন্য কাজ করার ডাক দেওয়া হয়েছে। বৈঠকে একটি যৌথ বিবৃতি গ্রহণ করা হয় এবং জলবায়ু পরিবর্তন, বন ব্যবস্থাপনা ও স্থিতিশীল উন্নয়নের উপর জোর দেওয়া হয়।
Read Full Story

05:03 PM (IST) Aug 18

Kharkiv Attack - খারকিভের ব্যস্ত রাস্তায় রাশিয়ার হামলা, জেলেনস্কির দাবি ১০ জনের মৃত্যু

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, খারকিভ অঞ্চলের পেচেনিহির এক ব্যস্ত রাস্তায় রুশ হামলায় ১০ জন নিহত হয়েছেন। তিনি এই 'নৃশংস' হামলাকে নিন্দা করে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, রাশিয়া ৮২২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
Read Full Story

04:48 PM (IST) Aug 18

Dinesh Chandimal - বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট, হাসপাতালে দীনেশ চান্ডিমাল

Dinesh Chandimal Injury: গলে (Galle) ভারত-শ্রীলঙ্কা (Sri Lanka vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিন ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেলেন দীনেশ চান্ডিমাল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আশা করা হচ্ছে, তাঁর চোট গুরুতর নয়।

Read Full Story

04:35 PM (IST) Aug 18

DA Case - ৬৫% বকেয়া ডিএ নিয়ে বড় দাবি রাজ্যের, সুপ্রিম কোর্টে পাল্টা যুক্তি সরকারি কর্মীদের

DA CASE: বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ মেটানো হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য। যদিও বহু কর্মীর দাবি, টাকা এখনও পাননি তাঁরা। বুধবার ফের শুনানি।

Read Full Story

04:02 PM (IST) Aug 18

পটাশপুরে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বুলডোজার হুঁশিয়ারি অগ্নিমিত্রা পলের, কথা বলেন বানভাসিদের সঙ্গে

পূর্ব মেদিনীপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার প্রথমে দুপুর ১২টা নাগাদ ভগবানপুরের আশ্রয় শিবিরে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে আশ্রয় নেওয়া বন্যার্তদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি।

Read Full Story

03:27 PM (IST) Aug 18

Censusu 2027 - জনগণনার কাজে শিক্ষক নিয়োগ কেন? কলকাতা হাইকোর্টের কর্তৃপক্ষকে

Censusu: জনগণনার কাজে শিক্ষক নিয়োগ নিয়ে ফের কলকাতা হাই কোর্টের ভর্ৎসনার মুখে কর্তৃপক্ষ। স্কুলের সময়সূচি, কেন্দ্র-রাজ্য আলোচনা নিয়ে কড়া প্রশ্ন তুললেন বিচারপতি কৃষ্ণ রাও। বুধবার ফের শুনানি।

Read Full Story

02:56 PM (IST) Aug 18

AI-171 Crash Investigation - চূড়ান্ত রিপোর্ট নয়, আগে শুনানি চায় পাইলটদের সংগঠন

এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনার তদন্তে চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার আগে শুনানির দাবি জানিয়েছে পাইলটদের সংগঠন FIP। সুপ্রিম কোর্টের আশ্বাসকে হাতিয়ার করে তারা অক্টোবরের মধ্যে প্রযুক্তিগত মতামত দিতে চায়।
Read Full Story

02:30 PM (IST) Aug 18

Ayush Shetty - বিশ্বের এক নম্বরকে হারিয়ে দিলেন, ব্যাডমিন্টন বিশ্বকাপে চমক আয়ূষ শেট্টির

BWF World Championships 2026: ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারকা হয়ে উঠছেন আয়ূষ শেট্টি (Ayush Shetty)। দিল্লিতে (Delhi) চলতি বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে অসাধারণ পারফরম্যান্স দেখালেন আয়ূষ। তাঁর চমকে এই টুর্নামেন্ট জমে উঠল।

Read Full Story

02:01 PM (IST) Aug 18

Taiwan Election - তাইওয়ানের ভোটে কলকাঠি নাড়ছে AI? বেজিংয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

তাইওয়ানের ভোটে নাক গলাতে কৃত্রিম মেধা বা AI ব্যবহার করছে বেজিং। শাসক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির অভিযোগ, এর মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করাই এর মূল উদ্দেশ্য।
Read Full Story

12:13 PM (IST) Aug 18

Australia vs Bangladesh - বাংলাদেশের কাছে হার, দ্বিতীয় টেস্টে দলে বদল অস্ট্রেলিয়ার

Australia vs Bangladesh Test Series: ডারউইনের (Darwin) মারারা ক্রিকেট গ্রাউন্ডে (Marrara Cricket Ground) বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বড় ব্যবধানে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের দেশে বাংলাদেশের কাছে প্রথমবার কোনও টেস্ট ম্যাচে হেরে যাওয়ার পর এবার সিরিজে হার এড়াতে মরিয়া অস্ট্রেলিয়া।

Read Full Story

11:51 AM (IST) Aug 18

Milky Mist IPO - বাজারে দুর্দান্ত অভিষেক, প্রথম দিনেই বিনিয়োগকারীদের ধনী করেছে এই সংস্থা

Milky Mist IPO: মিল্কি মিস্ট ডেইরি ফুডস-এর শেয়ার বাজারে একটি শক্তিশালী অভিষেক করেছে, যা আইপিও মূল্যের চেয়ে ১৮% প্রিমিয়ামে তালিকাভুক্ত হয়েছে। বিনিয়োগকারীরা প্রথম দিনেই শেয়ারের দাম ৩০% পর্যন্ত বাড়তে দেখে বিপুল লাভ করেছেন।

Read Full Story

11:25 AM (IST) Aug 18

8th CPC - খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে অষ্টম বেতন কমিশন? এবার উত্তর দিল লোকসভা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে হচ্ছে। খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে অষ্টম বেতন কমিশন? এই বিষয়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন লোকসভার সদস্য মান্নালাল রাওয়াত। এবার তারই প্রশ্নের জবাব দেওয়া হল। কী আপডেট দিল কেন্দ্র?

Read Full Story

11:00 AM (IST) Aug 18

Gold Price Today Kolkata - মঙ্গলবার লাফিয়ে বাড়ল সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: মঙ্গলবারে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ১৮ অগাষ্ট কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:00 AM (IST) Aug 18

Rodri - 'সব ট্রফি জেতার জন্য লড়াই করব,' বার্সেলোনায় পৌঁছেই হুঙ্কার রডরির

FC Barcelona: গত মরসুমে সাফল্য পাওয়ার পর এবার দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) থেকে স্প্যানিশ মিডফিল্ডার রডরিকে (Rodri) দলে নিয়েছে বার্সেলোনা। এই শহরে পৌঁছে গিয়েছেন রডরি। তিনি বার্সেলোনাকে সাফল্য এনে দিতে তৈরি।

Read Full Story

09:44 AM (IST) Aug 18

8th Pay Commission - পেনশনভোগীদের ভবিষ্যৎ অনিশ্চিত! অষ্টম বেতন কমিশনের কোন নিয়মটি তাদের ক্ষুব্ধ করেছে?

8th Pay Commission: কেন্দ্রীয় পেনশনভোগী সংগঠনগুলি অষ্টম বেতন কমিশনের কার্যপরিধি সংশোধনের দাবি জানিয়েছে। তারা প্রবীণদের পেনশন সংশোধন এবং পুরাতন পেনশন স্কিমকে 'আর্থিক বোঝা' হিসেবে বিবেচনা করার বিরুদ্ধে আপত্তি তুলেছে।

Read Full Story

09:01 AM (IST) Aug 18

Shiprocket IPO - শিপরকেট আইপিও ৯৯.৩৮ গুণ সাবস্ক্রাইব হয়েছে, আজকের জিএমপি মূল্য দেখুন

Shiprocket IPO: লজিস্টিকস প্ল্যাটফর্ম শিপরকেটের আইপিও বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে, যা ৯৯.৩৮ গুণ সাবস্ক্রাইব হয়েছে। কোম্পানিটি ১,৬১৭ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে এই আইপিও এনেছে এবং ১৯ আগস্ট স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।

Read Full Story

08:39 AM (IST) Aug 18

সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা, দুর্যোগ চলবে কতদিন?

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সোমবার দিনভর বৃষ্টির পর, মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমবে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

Read Full Story

More Trending News