Australia vs Bangladesh Test Series: ডারউইনের (Darwin) মারারা ক্রিকেট গ্রাউন্ডে (Marrara Cricket Ground) বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বড় ব্যবধানে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের দেশে বাংলাদেশের কাছে প্রথমবার কোনও টেস্ট ম্যাচে হেরে যাওয়ার পর এবার সিরিজে হার এড়াতে মরিয়া অস্ট্রেলিয়া।

DID YOU
KNOW
?
ঐতিহাসিক জয় বাংলাদেশের
প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে টাইগাররা।

Australia vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচের আগে অস্ট্রেলিয়া দলে বদল করা হল। প্রথম টেস্ট ম্যাচে হেরে যাওয়ার পর ওপেনার জেক ওয়েদারাল্ডকে (Jake Weatherald) বাদ দিয়ে তাঁর জায়গায় দলে ফেরানো হয়েছে বাঁ হাতি ব্যাটার ম্যাথু রেনশকে (Matthew Renshaw)। ডারউইনের (Darwin) মারারা ক্রিকেট গ্রাউন্ডে (Marrara Cricket Ground) প্রথম টেস্টে ওয়েদারাল্ড দুই ইনিংসে করেন যথাক্রমে মাত্র ২৩ ও ০ রান। ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হয়ে যায় এবং শেষপর্যন্ত বাংলাদেশের কাছে নয় উইকেটে হেরে যায়। রেনশ তিন বছরেরও বেশি সময় পর আবার টেস্ট দলে ফিরলেন।

৩ বছর পর টেস্ট দলে রেনশ

শেষবার ২০২৩ সালে দিল্লিতে ডেভিড ওয়ার্নারের (David Warner) কনকাশন সাবস্টিটিউট হিসেবে টেস্ট খেলেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার সাদা বলের দলে নিয়মিত থাকলেও টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন ৩০ বছর বয়সি এই ব্যাটার। অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ব্যর্থতার পর রেনশকে ফেরানো হয়েছে। তবে মার্নাস লাবুশেনকে ((Marnus Labuschagne)) দলে রাখা হয়েছে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩১ রান করলেও দীর্ঘদিন ধরে রানের খরায় ভুগছেন তিনি। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও (Andrew McDonald) স্বীকার করেছেন, লাবুশেনকে আরও বড় রান করতে হবে। অস্ট্রেলিয়া দলে রেনশ ছাড়া বড় কোনও পরিবর্তন নেই। উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস (Josh Inglis) ও স্কট বোলান্ড (Scott Boland) রিজার্ভ অপশন হিসেবে থাকছেন। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট। এই ম্যাচ হবে ম্যাকেতে (Mackay)। প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ধাক্কা খাওয়ার পর সিরিজ সমতায় ফেরাতে মরিয়া অস্ট্রেলিয়া।

দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল

প্যাট কামিন্স (Pat Cummins) (অধিনায়ক), স্কট বোল্যান্ড (Scott Boland), অ্যালেক্স কেরি (Alex Carey), ক্যামেরন গ্রিন (Cameron Green), জশ হ্যাজলউড (Josh Hazlewood), ট্রেভিস হেড (Travis Head), জশ ইংলিস (Josh Inglis), মার্নাস লাবুশেন (Marnus Labuschagne), নাথান লায়ন (Nathan Lyon), ম্যাথু রেনশ (Matthew Renshaw), স্টিভ স্মিথ (Steve Smith), মিচেল স্টার্ক (Mitchell Starc) বিউ ওয়েবস্টার (Beau Webster)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।