LIVE NOW
Published : May 25, 2026, 08:55 AM ISTUpdated : May 25, 2026, 11:33 AM IST

Today’s News in Bengali Live: প্রধানমন্ত্রী মোদীর যাত্রাপথের কাছে বিস্ফোরক উদ্ধার! বেঙ্গালুরুর ৬ পুলিশকর্মী সাসপেন্ড

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

11:33 AM (IST) May 25

প্রধানমন্ত্রী মোদীর যাত্রাপথের কাছে বিস্ফোরক উদ্ধার! বেঙ্গালুরুর ৬ পুলিশকর্মী সাসপেন্ড

 নরেন্দ্র মোদীর বেঙ্গালুরু সফরের সময় তাঁর যাত্রাপথের কাছাকাছি এলাকা থেকে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় ছয়জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। বেঙ্গালুরু দক্ষিণের (রামনগর) পুলিশ সুপার এই নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। গত ১০ মে প্রধানমন্ত্রীর সফরের সময় সম্ভাব্য নিরাপত্তা ত্রুটি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে এই ঘটনা।

Read Full Story

11:02 AM (IST) May 25

ইদের মুখে ছাগলদের শরীরে থাবা বসাচ্ছে কোন রোগ? জ্বর আর পেটখারাপ হওয়ায় মাথা খারাপ পশুপালকদের

সামনেই ইদ-উল-আজহা, কিন্তু তার আগেই উত্তরপ্রদেশের মোরাদাবাদে নতুন সংকট। তীব্র তাপপ্রবাহে কোরবানির জন্য তৈরি করা ছাগল অসুস্থ হয়ে পড়ছে। জ্বর, ডিহাইড্রেশন এবং ডায়রিয়ার মতো সমস্যায় ভুগছে পশুগুলো, যা নিয়ে চিন্তায় পড়েছেন পালক ও বিক্রেতারা।

 

Read Full Story

10:43 AM (IST) May 25

মাত্র ১১ ঘণ্টায় দিল্লি থেকে কলকাতা, রেল এই ট্রেনগুলোকে 'বুলেট' ট্রেনে পরিণত করতে চলেছে

ভারতীয় রেল গতির এক নতুন ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছে, যার ফলে দিল্লি থেকে মুম্বাই এবং কলকাতার যাত্রা বিমান ভ্রমণের মতো দ্রুত না হলেও, সুপারফাস্ট এবং অত্যন্ত আরামদায়ক হবে। এই পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রিমিয়াম ট্রেনগুলি বুলেটের মতো গতিতে চলবে।

Read Full Story

10:32 AM (IST) May 25

Gold Price Today Kolkata - সপ্তাহের প্রথমেই আবারও দাম বাড়ল সোনার! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে?

Gold Price Today: সপ্তাহের প্রথমেই সোমবারে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। ২৫ মে কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

10:19 AM (IST) May 25

হোল্ডিং সেন্টারগুলো কি ডিটেনশন সেন্টারের মতোই কাজ করবে? এই হল সরকারের পরিকল্পনা

বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। ওই সমস্ত ‘হোল্ডিং সেন্টার’-এ সন্দেহভাজনদের আটক করে ৩০ দিন রাখা যাবে। পশ্চিমবঙ্গ সরকার সমস্ত জেলাশাসককে সন্দেহভাজন বিদেশি নাগরিক এবং সাজাপ্রাপ্ত বিদেশি বন্দিদের জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে।

Read Full Story

10:03 AM (IST) May 25

BREAKING NEWS - কলকাতায় বাতিস্তম্ভের আলো খুলে পড়ল রাস্তায়, মৃত্যু ৬ বছরের শিশুর

কলকাতায় বাতিস্তম্ভের আলো খুলে পড়ায় মৃত্যু হল এক শিশুর। সোমবার সকালে হেস্টিংস চত্ত্বরে এই দুর্ঘটনা ঘটেছে। সকালে আচমকাই ফুটপাথের ওপর খুলে পড়ে বাতিস্তম্ভের আলো।

Read Full Story

09:50 AM (IST) May 25

Oil Prices - এক ধাক্কায় ৯৯ ডলারের নিচে অপরিশোধিত তেল! আমেরিকা-ইরান চুক্তির জল্পনায় তোলপাড় তেলের বাজার

Crude Prices: আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড়সড় পতন। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৯ ডলারের নিচে নেমে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

 

Read Full Story

09:40 AM (IST) May 25

DA Hike - অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় খবর! সরকার DA বাড়িয়েছে, পেনশন কত বাড়বে?

কেন্দ্রীয় সরকারের পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ (DoPPW) গত ২২ মে একটি সরকারি নির্দেশ জারি করেছে, যার ফলে কেন্দ্রীয় সরকারের কিছু প্রাক্তন কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গ উল্লেখযোগ্য স্বস্তি পেয়েছেন।

Read Full Story

09:39 AM (IST) May 25

Nabanna Holidays - সরকারি কর্মীদের ছুটি কমালো নবান্ন! নয়া হলিডে লিস্টে কোন কোন ছুটি বাতিল হল?

আগের সরকারের হলিডে লিস্টে কাটছাঁট? কমানো হল রাজ্য সরকারি কর্মীদের ছুটি। এবার থেকে এই ছুটিগুলি আর পাবেন না সরকারি কর্মীরা। এমনই ঘোষণা করেছে রাজ্যের নয়া বিজেপি সরকার। দেখে নিন নতুন হলিডে লিস্ট। কোন কোন ছুটি বাতিল হল রাজ্য সরকারি কর্মীদের?

Read Full Story

09:21 AM (IST) May 25

Share Market Today - সোমবার সপ্তাহের প্রথমেই বাজারে উত্থানের আশা! আজ নজরে থাকবে এই স্টকগুলি

Share Market Today: সোমবার ভারতীয় শেয়ার বাজার ইতিবাচকভাবে খোলার ইঙ্গিত দিচ্ছে। গিফট নিফটির গতিপ্রকৃতিও একটি ঊর্ধ্বমুখী সূচনার পূর্বাভাস দিচ্ছে, যেখানে নিফটি ফিউচার্সের চেয়ে ২১৭ পয়েন্টের প্রিমিয়াম দেখা যাচ্ছে।

Read Full Story

09:04 AM (IST) May 25

Ration নিয়ে বড় খবর - রেশন কার্ড থাকলেই কি এবার সস্তায় মিলবে তেল আর সিলিন্ডার? জানুন আসল সত্যি

Ration: নতুন সরকার আসার পরেই রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। পাশাপাশি রেশন ব্যবস্থাকে আরও আধুনিক করারও আর্জি জানিয়েছে রেশন ডিলাররা।

 

Read Full Story

More Trending News