- Home
- West Bengal
- Kolkata
- Nabanna Holidays: সরকারি কর্মীদের ছুটি কমালো নবান্ন! নয়া হলিডে লিস্টে কোন কোন ছুটি বাতিল হল?
Nabanna Holidays: সরকারি কর্মীদের ছুটি কমালো নবান্ন! নয়া হলিডে লিস্টে কোন কোন ছুটি বাতিল হল?
আগের সরকারের হলিডে লিস্টে কাটছাঁট? কমানো হল রাজ্য সরকারি কর্মীদের ছুটি। এবার থেকে এই ছুটিগুলি আর পাবেন না সরকারি কর্মীরা। এমনই ঘোষণা করেছে রাজ্যের নয়া বিজেপি সরকার। দেখে নিন নতুন হলিডে লিস্ট। কোন কোন ছুটি বাতিল হল রাজ্য সরকারি কর্মীদের?

মে মাস প্রায় শেষের পথে। হাতে গোনা কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই একাধিক ছুটি (Government Holiday) পেয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা (Government Employees)। তবে এবার খারাপ খবর সরকারি কর্মীদের জন্য।

ছুটির তালিকায় কাটছাঁট করল নয়া রাজ্য সরকার। বিজেপি সরকার নবান্নের তরফে পূর্ব প্রকাশিত ছুটির তালিকায় বরাদ্দ ছুটির সংখ্যা কমালো বলে সূত্রের খবর।
হলিডে লিস্টের আগের ঘোষণাতেই সংশোধন আনা হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়ে দিয়েছে, ইদ-উদ-জোহা বা বকরি ইদ উপলক্ষে আগামী ২৮ মে সরকারি ছুটি থাকবে পশ্চিমবঙ্গে।
এই বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে ইদ-উদ-জোহা (বকরি ইদ) উপলক্ষে ২৮ মে ছুটি দিয়েছে নবান্ন। ২৮ মে বকরি ইদ উপলক্ষে সরকারি ছুটি থাকছে।
নবান্নের তরফে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ওই দিন রাজ্যের সরকারি দফতর, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং অধিকাংশ প্রশাসনিক অফিস বন্ধ থাকবে। ফলে সরকারি কর্মচারীরা এই ছুটির সুবিধা পাবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ নভেম্বর যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিকে সংশোধন করা হয়েছে। পূর্বের বিজ্ঞপ্তিতে, ২৬ মে ২০২৬ (মঙ্গলবার) ও ২৭ মে ২০২৬ (বুধবার) যথাক্রমে ইদ-উদ-জোহার আগের দিন ও ইদ-উদ-জোহার দিন ছুটি ঘোষণা করা হয়েছিল।
তবে ২৮ মে যেহেতু ইদ-উদ-জোহা (বৃহস্পতিবার) তাই সেই দিনই ছুটির কথা ঘোষণা করা হয়েছে। বকরি ইদ পড়েছে ২৮ তারিখ। তাই সেদিনই ইদের সরকারি ছুটি থাকবে। আগের ছুটি বাতিল হওয়ায় ২৬ মে ও ২৭ মে সরকারি সমস্ত দপ্তর, প্রতিষ্ঠান, সরকার পোষিত প্রতিষ্ঠানগুলি খোলা থাকবে।
উল্লেখ্য, গত বছর শেষের দিকেই ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। যাতে রাজ্য সরকারের ছুটির (Government Holiday) তালিকার পাশাপাশি কেন্দ্রের নেগোশিয়েব্ল ইন্সট্রুমেন্ট আইন (এনআইএ) অনুযায়ী ছুটি এবং বিভিন্ন সম্প্রদায়ের উৎসব ভিত্তিক ছুটির দিনগুলির উল্লেখ করা হয়।
ইতিমধ্যেই ২০২৬ সালের একাধিক ছুটি পার হয়েছে। বাকি আর কতগুলি ছুটি পড়ে থাকছে? তালিকা দেখে মিলিয়ে নিন।
সরকারি ছুটির তালিকা
Negotiable Instrument Act, 1881 অনুযায়ী ঘোষিত General Public Holiday অনুযায়ী হলিডে লিস্ট :
ঈদ-উদ-জোহা – ২৮ মে
মহরম – ২৬ জুন
স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট
মহালয়া – ১০ অক্টোবর
দুর্গাপুজো- ১৯-২১ অক্টোবর
ভাইফোঁটা – ১১ নভেম্বর
বড়দিন – ২৫ ডিসেম্বর
এ ছাড়াও রাজ্য সরকারের ছুটি
শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে – ১৩ জুলাই
রথযাত্রা – ১৬ জুলাই
বিশ্বকর্মা পুজো- ১৭ সেপ্টেম্বর
দুর্গাপুজো চতুর্থী – ১৫ অক্টোবর
দুর্গা পঞ্চমী – ১৬ অক্টোবর
ষষ্ঠী – ১৭ অক্টোবর
দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি – ২২, ২৩, ২৪ অক্টোবর অবধি

