MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Weather News: ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কী পড়বে বাংলায়, বৃষ্টি কতদিন, কবে থেকে শীত পড়বে?

Weather News: ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কী পড়বে বাংলায়, বৃষ্টি কতদিন, কবে থেকে শীত পড়বে?

ঘূর্ণিঝড় ‘মুরাসু’কে ঘিরে আবহাওয়ার দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গ। নভেম্বরের শুরুতেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়ার পূর্বাভাস নেই।

3 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 02 2026, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty

ঘূর্ণিঝড় ‘মুরাসু’কে ঘিরে আবহাওয়ার দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গ। নভেম্বরের শুরুতেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়ার পূর্বাভাস নেই। ২ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Getty

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৪ নভেম্বর থেকে রাজ্যের অধিকাংশ জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। অর্থাৎ, আপাতত টানা বৃষ্টির কোনও ইঙ্গিত নেই। ২ নভেম্বর দুপুর থেকে ৩ নভেম্বর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

38
Image Credit : Getty

- কলকাতা, হাওড়া, হুগলি: হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা।

- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা: বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

- ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া: বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

- পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া: ২ নভেম্বর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ৩ নভেম্বর থেকে মূলত শুষ্ক আবহাওয়া। অর্থাৎ, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

48
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

  • উত্তরবঙ্গেও ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • - দার্জিলিং ও কালিম্পং: ২ ও ৩ নভেম্বর এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
  • - জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার: ২ নভেম্বর হালকা বৃষ্টির সম্ভাবনা।
  • - উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ: ২ নভেম্বর এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
58
Image Credit : Getty

কলকাতা ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার কিছু অংশে দুপুর ২টো ৪৫ মিনিট থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার জন্য বজ্রপাতের হলুদ নজরদারি জারি হয়েছিল। এই সতর্কতার মেয়াদ বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত। ফলে বিকেলের দিকে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

68
Image Credit : stockPhoto

ঘূর্ণিঝড় মুরাসু পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ২ নভেম্বর সকাল সাড়ে ৮টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ১৪.১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। হাওয়া অফিসের পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২ নভেম্বর রাত সাড়ে ১১টা থেকে ৩ নভেম্বর ভোর ৪টের মধ্যে নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে। ওঙ্গোলের দক্ষিণে স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

78
Image Credit : Getty

এখানে উল্লেখযোগ্য, মুরাসুর স্থলভাগে প্রবেশের সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ উপকূলে। পশ্চিমবঙ্গে সরাসরি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কোনও পূর্বাভাস নেই। তবে এর প্রভাবে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন এবং বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

88
Image Credit : Getty

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আগামী দু'দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ, বৃষ্টির পর রাতের দিকে হালকা শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও পূর্বাভাস নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Suvendu: 'জেল থেকে বের করে ওদের জমিও দেব, বাড়িও দেব', কাদের জন্য এই বড় ঘোষণা শুভেন্দুর?
Recommended image2
Now Playing
Thakurnagar: ঠাকুরবাড়িতে পা রেখেই বড় ঘোষণা! মতুয়াদের জন্য ৫০ কোটি, আর কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
Recommended image3
Cyclone Murasu: আজ রাতেই ঘূর্ণিঝড় মুরাসু-র তাণ্ডব শুরু ? ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে ঝড়
Recommended image4
পুজোর ভিড়ে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে উদ্যোগ, কলকাতা-সহ তিন শহরে কোকা-কোলার বিশেষ অভিযান
Recommended image5
Mamata Banerjee: বাংলায় হার, দিল্লিতে সুর বদল! মাত্র ৪ মাসেই কেন কংগ্রেসের পাশে মমতা? ১০টি কারণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved