WB Weather News: নিম্নচাপের জেরে সপ্তাহান্তে দিনভর বৃষ্টিতে ভিজল কলকাতা শহর সহ শহরতলি। উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? বিশদ তথ্য জানতে চোখ রাখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে…
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় উচ্চস্তরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা প্রায় ৭.৬ কিমি উঁচু পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলেছে। মৌসুমি অক্ষরেখা বর্তমানে সুরতগড়, রোহতক, ফতেহগড়, গয়া, দীঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি, আগামী ২৫ আগস্ট ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
25
ভারী বৃষ্টির পূর্বাভাস
এই পরিস্থিতির প্রভাবে আগামী কয়েকদিন ধরে সারা পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় এক-দু’টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাতেও প্রবল বর্ষণ ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
35
কতদিন পর্যন্ত চলবে বৃষ্টি?
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর নতুন করে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে বিস্তার লাভ করেছে। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শুক্রবারে উপরের দিকে জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের দু- এক জেলায়।
55
মৎস্যজীবীদের সতর্কবার্তা
উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.