কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
11:38 PM (IST) Jan 26
T20 World Cup 2026: বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপে খেলতে না দেওয়ার যে সিদ্ধান্ত আইসিসি নিয়েছে, সেটিকে আবার দ্বিচারিতা বলে উল্লেখ করেছে পাকিস্তান।
10:02 PM (IST) Jan 26
PM Modi Bhajan Clubbing: কটি উল্লেখযোগ্য উদাহরণ হল 'ভজন ক্লাবিং'-এর উত্থান। একটি সাংস্কৃতিক ধারা, যা কালজয়ী ভক্তিমূলক ভজন এবং কীর্তনের সঙ্গে হাই-পাওয়ার ক্লাব ভাইব, ইলেকট্রনিক বিট, লেজার লাইট এবং কনসার্ট-স্তরের পরিবেশনাকে মিশ্রিত করে তোলে।
09:28 PM (IST) Jan 26
Alipurduar News: লেপার্ডের হানায় জখম গ্রামবাসী। রাগের বশে আক্রমণকারী লেপার্ডটিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
09:05 PM (IST) Jan 26
Malda TMC News: পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ এর বক্তব্য বিশ্ব বাংলা লোগোকে কোন অপমান করা হয়নি তারা খুব শীঘ্রই যথেষ্ট সম্মানের সাথে আবার বসানো হবে এই নিয়ে কাউন্সিলর ভাবনা চিন্তা না করলেও হবে ।
07:35 PM (IST) Jan 26
Operation Sindoor News: অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক তথ্য সুইজারল্যান্ডের এক সামরিক গবেষণা সংস্থার রিপোর্টে। কী বলছে রিপোর্ট? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
06:05 PM (IST) Jan 26
06:00 PM (IST) Jan 26
Maldah News: অবৈধ নির্মাণ বন্ধের প্রতিবাদ করায় পানীয় জলের ব্যবহার থেকে বঞ্চিত গ্রামের এক পরিবার। ভোটের মুখে যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
05:58 PM (IST) Jan 26
T20 World Cup 2026: ভারতকে চাপে ফেলার জন্য নতুন কৌশল অবলম্বন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর, পাকিস্তানও এবার বয়কটের হুঁশিয়ারি দিচ্ছে (t20 cricket world cup 2026 schedule)।
05:48 PM (IST) Jan 26
ISL 2026: মোট চারটি সংস্থা আইএসএল-এর ম্যাচগুলি সম্প্রচার করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। সোনি স্পোর্টস নেটওয়ার্ক, জি এন্টারটেইনমেন্ট, ফ্যানকোড এবং টু সার্কেলস বলে এই চারটি সংস্থার মধ্যে কোনও একটির হাতে এবার যেতে পারে আইএসএল-এর ব্রডকাস্টিং রাইটস।
05:25 PM (IST) Jan 26
বর্তমান কর্পোরেটের যুগে টানা ৪-৫ দিন ছুটি পাওয়া খুব কঠিন। তবে কোনো ক্ষেত্রে যদি ছুটি টানা ৪ দিনের হয়ে যায় সেক্ষেত্রে কেল্লাফতে। যেমনটা জানুয়ারিতে হল। তবে চিন্তা নেই, আগামী দিনে এমন ছুটির (West Bengal Holiday List 2026) পালা খুব শীঘ্রই ফের আসছে।
04:21 PM (IST) Jan 26
ভারতে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক উত্তেজনা এবং রুপির দুর্বলতার কারণে ঐতিহাসিক সর্বোচ্চে পৌঁছেছে। আসন্ন কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে, গ্রাহক ও শিল্প বিশেষজ্ঞরা সোভেরিন গোল্ড বন্ড (SGB) স্কিম পুনর্বহাল এবং গয়নার উপর GST কমানোর মতো।
04:18 PM (IST) Jan 26
Bangladeshi Arrested News: অবৈধভাবে ভারতে প্রবেশ করে দুই বছরেরও বেশি সময় ধরে বসবাস করার অভিযোগ। সীমান্ত এলাকা থেকে ফের গ্রেফতার বাংলাদেশি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
04:12 PM (IST) Jan 26
Mexico Gun Violence: প্রশ্নের সম্মুখীন মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা। একটি ফুটবল ম্যাচ চলাকালীন এই হামলার ঘটনাটি ঘটে। যার জেরে ১১ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। সেইসঙ্গে, ১২ জন আহত হয়েছেন।
03:40 PM (IST) Jan 26
প্রজাতন্ত্র দিবস ২০২৬-এর অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন একটি বেনারসি ব্রোকেড বাঁধগালা জ্যাকেট পরেছিলেন। তাঁর এই পোশাক ভারতের সমৃদ্ধ বস্ত্রশিল্পের প্রতি এক সম্মান প্রদর্শন, যা ফ্যাশন কূটনীতির এক দারুণ উদাহরণ।
03:28 PM (IST) Jan 26
Death News: এসআইআর আবহে ফের মৃত্যুর ঘটনা। ভোটার শুনানিতে ডাক পাওয়ার পরই অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
03:11 PM (IST) Jan 26
Kolkata Fire News: দিনের ব্যস্ত সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা। মল্লিক বাজারে বিধ্বংসী আগুন। আতঙ্ক। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
02:46 PM (IST) Jan 26
আসন্ন কেন্দ্রীয় বাজেট থেকে স্বাস্থ্য খাতের উচ্চ প্রত্যাশা রয়েছে, যেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হতে পারে। একটি শক্তিশালী ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার মূল চাবিকাঠি হবে বলে আশা করা হচ্ছে।
02:45 PM (IST) Jan 26
শি জিনপিং চিনের শীর্ষ সামরিক নেতা জেনারেল ঝাং ইউশিয়া এবং লিউ ঝেনলিকে গ্রেপ্তার করেছেন। এই পদক্ষেপটি পিএলএ-তে বড় ধরনের রদবদল এনেছে এবং এর কারণ হিসেবে দুর্নীতি ও আনুগত্যের অভাবকে দায়ী করা হচ্ছে।
02:17 PM (IST) Jan 26
Barcelona vs Oviedo: ঘরের মাঠে ওভিয়েডোকে ৩-০ গোলে পরাজিত করে অনবদ্য জয় হাসিল করল বার্সেলোনা (fc barcelona vs real oviedo)।
01:24 PM (IST) Jan 26
উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে অবস্থিত শতাব্দী প্রাচীন বদ্রীনাথ এবং কেদারনাথ মন্দিরে এখন থেকে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ থাকবে, মন্দির পরিচালনাকারী সংস্থা ঘোষণা করেছে।
12:52 PM (IST) Jan 26
প্রজাতন্ত্র দিবস ২০২৬-এ পশ্চিমবঙ্গের ট্যাবলো 'বন্দে মাতরম' গানের ১৫০ বছর পূর্তি উদযাপন করছে। বঙ্কিমচন্দ্র, নেতাজি, রবিন্দ্রনাথ ঠাকুর ও ক্ষুদিরামের মতো স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে বাংলার বিপ্লবী ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।
12:49 PM (IST) Jan 26
Gold Price Today: প্রজাতন্ত্র দিবসেও লাফিয়ে লাফিয়ে অনেকটা বাড়ল সোনার দাম। একটানা দাম বৃদ্ধির পর ২৬ জানুয়ারি ২০২৬, কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:29 PM (IST) Jan 26
দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধুই পাওয়া যাবে নিরামিশ খাবার পাওয়া যাবে- এমনটাই দাবি করছেন অনেকে। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। তবে এই বিতর্ক নিয়ে এবার বড় দাবি করলেন রাজ্যের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
12:25 PM (IST) Jan 26
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথম দেখা গেল ভারতীয় সেনার ভৈরব ব্য়াটালিয়নকে। মেজর আঞ্জুম গোর্কার নেতৃত্বে শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৪র্থ ভৈরব ব্যাটালিয়ন কন্টিনজেন্ট কর্তব্যপথে অংশ নেয়।
11:55 AM (IST) Jan 26
৭৭তম প্রজাতন্ত্র দিবসে, ভারতীয় সেনাবাহিনী রুদ্র, অ্যাপাচি এএইচ-৬৪ই, এবং প্রচণ্ড লাইট কমব্যাট হেলিকপ্টারের মতো উন্নত অ্যাটাক হেলিকপ্টারগুলির একটি দর্শনীয় প্রদর্শনী করেছে, যা ভারতের যুদ্ধক্ষেত্রের শক্তি প্রদর্শন করে।
11:50 AM (IST) Jan 26
সিএম যোগী লখনউতে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে ডিবিটি-র মাধ্যমে ১৮.৭৮ লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ৯৪৪.৫৫ কোটি টাকা ট্রান্সফার করেছেন। তিনি বিরোধীদের নিশানা করে বলেন যে পূর্ববর্তী সরকারগুলির দুর্নীতির কারণে গরিবদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছাত না।
11:31 AM (IST) Jan 26
কনসাল জেনারেল প্রতীক মাথুর সাংহাইতে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের নেতৃত্ব দেন, যেখানে ৪০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। তিনি ভারত-চিন সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরেন এবং নেতাজিকে নিয়ে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন।
11:15 AM (IST) Jan 26
PM Modi's dress code: ভারতের ৭৭তম প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবসে আবারও আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক ও পাগড়ি। দীর্ঘ দিনের ঐতিহ্য বজায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছিলেন ভারতীয় পোশাকেই ।
11:05 AM (IST) Jan 26
10:53 AM (IST) Jan 26
'অপারেশন সিঁন্দুর'-এর সময় বিশ্বকে অবহিত করা ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে প্রজাতন্ত্র দিবসে বিশেষ সেবা পদক (ভিএসএম) দিয়ে সম্মানিত করা হচ্ছে। তিনি প্রথম মহিলা অফিসার হিসেবে একটি বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন।
10:51 AM (IST) Jan 26
অশোক চক্র সম্মানে ভূষিত হলেন ভারতের বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। প্রজাতন্ত্র দিবসে তাঁকে এই সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২০২৫ সালের জুনে ১৮ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গিয়েছিলেন শুভাংশু।
10:14 AM (IST) Jan 26
SIR: সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টও তালিকাশ প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই তালিকায় থাকা দুটি শব্দ ভাবাচ্ছে ভোটারদের।
10:12 AM (IST) Jan 26
ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে, কিন্তু ভারতীয় মুদ্রার উপর ব্রিটিশ প্রভাব তাৎক্ষণিকভাবে শেষ হয়নি। ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত, রাজা ষষ্ঠ জর্জের ছবি নোটগুলিতে রয়ে যায়।
09:47 AM (IST) Jan 26
হিমাচল প্রদেশের মানালিতে প্রবল তুষারপাতের কারণে হাজার হাজার পর্যটক আটকে পড়েছেন। তাদের লাগেজ নিয়ে বরফের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
09:20 AM (IST) Jan 26
প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবসেও জঙ্গিদের অশান্তির ছক ভেস্তে দিল পুলিশ। সোমবার প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে, নাগৌর পুলিশ জানিয়েছে তারা প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে। তবে এত পরিমাণ বিস্ফোরক কী করে, কোথা থেলে এল তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।