আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, জানুন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা

Published : Feb 23, 2023, 09:35 AM IST
madhyamik

সংক্ষিপ্ত

জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে পড়ুয়ারা। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪।

আজ থেকে শুরু ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে পড়ুয়ারা। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। আরও ৩৫০ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নিয়েছে। পরীক্ষকের সংখ্যা ৪০ হাজার ৫০০। প্রধান পরীক্ষক ১১৫৩ জন। ক্ষা চালানোর জন্য ৩৫ হাজার ইনভিজিলেটর রয়েছেন। ১২২৬টি সেন্টারের বন্দোবস্ত করা হয়েছে। আজ সকাল ১১টা ৪৫ মিনিট থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা চলবে বিকেল ৩টে পর্যন্ত। প্রথম দিনই সাড়ে ১০টার থেকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা। ২০২৩ সাল থেকে একটি নতুন নিয়ম চালু করেছে পর্ষদ। এক ঘন্টা পর যদি কোনও পরীক্ষার্থী পরীক্ষার খাতা জমা দিয়ে বেরিয়ে যেতে চান, তাহলে তখন তাঁকে নিজের প্রশ্নপত্রটিও জমা দিতে হবে সেই পরীক্ষা কেন্দ্রে। অর্থাৎ, পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্র সঙ্গে নিয়ে সেই পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না।

প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে পাহাড়ে বনধও বাতিল করেছে বিনয় তামাংরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরই পাহাড়ে বনধ স্থগিত রাখলেন বিনয় তামাং। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি ১২ ঘন্টার বনধ ডাকা হয়েছিল। আবার বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার সময় বনধের ডাকে শোরগোল পড়ে গিয়েছিল বাংলা জুড়ে। ঘটনার বিরোধিতা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়। নানা তরজার পর অবশেষে বুধবার বনধ স্থগিত রাখার ঘোষণা করা হয়। বিনয় তামাং-এর দলের পক্ষ থেকে জানানো হচ্ছে সাধারণ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিধানসভায় সদ্য পাশ হওয়া বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরোধিতা এবং গোর্খাল্যান্ডের দাবি তুলে মঙ্গলবার অনশনে বসেন বিনয় তামাং এবং হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য। এই মর্মেই আগামী ২৩ ফেব্রুয়ারি ১২ ঘন্টার বন্ধ ডাকা হয়। তবে সেদিন থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়া আশঙ্কায় ভোগে ছাত্রছাত্রীরা। এই প্রসঙ্গে শিলিগুড়িতে দাঁড়িয়ে 'কোনও বনধ হবে না' বলে হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। এর পরই বনধ স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনয় তামাং বলেছেন,'আমরা বনধ ডাকিনি। জাতিগত আক্রমণের বিরুদ্ধে বন্‌ধের আবেদন জানিয়েছিলাম। বনধ স্থগিত রাখা হল। অনেকের ফোন আসছে আমাদের কাছে। প্রয়োজনে মানুষের কাছে যাব।' তিনি আরও বলেন,'বিভিন্ন আদিবাসী, গোর্খা সংগঠন-সহ অনেক ছোট ছোট দলের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আমাদের সঙ্গে আন্দোলনে নামতে চাইছে।'

আরও পড়ুন - 

পাহাড়ে হচ্ছে না বনধ, মমতার হুঁশিয়ারির পরই বনধ স্থগিত রাখলেন বিনয় তামাংরা

বৃহস্পতিবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কি কি নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের, জেনে নিন এক নজরে

মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই ১২ ঘণ্টার পাহাড় বনধের ডাক, গোর্খাল্যান্ডের দাবিতে আবার সরব বিনয় তামাংরা

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

West Bengal Assembly Election Results 2026 Live Updates: বিজেপি না তৃণমূল, কার হাতে থাকছে রাজ্যের রাশ
West Bengal Election Result 2026: ভোটের বেটিং! উড়ছে লাখ লাখ টাকা, সাট্টা বাজারে আলাদাই 'খেলা'