অগ্রহায়ণ বাংলার নবম মাস এই মাসের আরেক নাম মার্গশীর্ষ রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ অগ্রহায়ণ মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- সোমবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

আবার বাংলায় অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে। এক সময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস। 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। প্রাচীণকালে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস হিসেবে ধরা হত।

আরও পড়ুন- কেমন কাটবে এই সপ্তাহ, দেখে নিন সাপ্তাহিক রাশিফল

বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী, অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ মাস। লোক সমাজে অগ্রহায়ণ মাসকে 'লক্ষ্মীর মাস' মনে করা হয়। এই কারণে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এদের জীবনে উত্থান পতন খুব কম। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। 

আরও পড়ুন- বিয়ে বা প্রেমের ক্ষেত্রে এড়িয়ে চলুন এই রাশিগুলিকে

দুঃশ্চিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে।
ব্যবসায় খরচ বৃদ্ধি পাওয়াপ সম্ভাবনা রয়েছে।
শারীরিক অসুস্থতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে।
কোনও ভুল কাজ করার জন্য কর্মস্থানে অপমানিত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিক্ষার্থীদের পড়াশুনায় মনযোগ বৃদ্ধি পাবে।
প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে।
এই মাসে কোনও ভালো খবর পেতে পারেন।
এই মাসে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে।