ফাল্গুন বাংলার একাদশতম মাস এই মাস বসন্তের আগমনী বার্তা দেয় রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ ফাল্গুন মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ফাল্গুন বাংলার একাদশতম মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়। এই মাসেই শীতের বিদায় আর আগমন হয় বসন্তের। এক অন্য সাজে সেজে ওঠে প্রকৃতি। পাশাপাশি রাশিচক্রের রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। তবে জেনে নেওয়া যাক ফাগ্লুন মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- সোমবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

আরও পড়ুন- কেমন কাটবে এই সপ্তাহ, দেখে নিন সাপ্তাহিক রাশিফল

আপনার ব্যবহারে ফলে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে। মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসেই সাফল্য পাবেন। সামাজিক সম্মান লাভ করতে পারেন। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। বারতি আয়ের সম্ভাবনা রয়েছে। মনে বিষন্নভাব বাড়তে পারে। শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- শাস্ত্র অনুযায়ী জেনে নিন, কোন দিনে কোন খাবার খাওয়া উচিৎ

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।