ফাল্গুন বাংলার একাদশতম মাস এই মাস বসন্তের আগমনী বার্তা দেয় রাশিচক্রের সপ্তম রাশি তুলা ফাল্গুন মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ফাল্গুন বাংলার একাদশতম মাস। এই মাস বসন্তের আগমনী বার্তা দেয়। এই মাসেই শীতের বিদায় আর আগমন হয় বসন্তের। এক অন্য সাজে সেজে ওঠে প্রকৃতি। পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। তবে এরা খেতে ও খাওয়াতে বেশি ভালোবাসেন। তবে জেনে নেওয়া যাক ফাগ্লুন মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- ২৭ ফেব্রুয়ারি রয়েছে এক শুভ যোগ, জেনে নিন এই বিশেষ তিথি সম্পর্কে

আরও পড়ুন- বুধবার সারাদিন কেমন কাটবে আপনার,দেখে নিন আজকের রাশিফল

সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। আপনার ব্যবহারের ফলে কাছের কেউ কষ্ট পেতে পারেন। এই মাসে বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। মাসের শেষের দিকে কোনও সুখবর পেতে পারেন। গুরুজনদের সঙ্গে মতের অমিলের জন্য বাড়িতে সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। আপনার রাগ সামলে চলার চেষ্টা করুন নয়তো বিপদে পরতে পারেন। ব্যবসায় লাভের পরিমান খুব বেশি হবে না মোটের উপর থাকবে। 

আরও পড়ুন- খুব খারাপ খবর পেতে চলেছেন, বুঝবেন এগুলি দেখলেই

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।