জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য় নির্ধারণে সাহায্য করে কোনও ব্যক্তির আচরণ নির্ভর করে জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর জাতকের ভাগ্য সম্পর্কে অনুমান করা সম্ভব তাঁর জন্ম মাস থেকে জেনে নিন চৈত্র মাসে জন্ম জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্পর্কে

জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য় নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চৈত্র মাসে জন্মগ্রহণ করলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, দেখে নিন 

চৈত্র মাসে জন্ম হলে এদের মানসিক শক্তি অত্যন্ত প্রবল ও দৃঢ় হওয়ার কারণে এরা জীবনে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হয়। এরা কর্মে বিশ্বাসী। তাই খুব চিন্তা ভাবনা করেই খরচ করেন। তাই অনেকেই এদের স্বার্থপর বা কৃপণ বলে মনে করেন। এরা খুব ভদ্র স্বভাবের হয়ে থাকে, অথবা সে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এরা আড়ালে বা গুটিয়ে থাকতেই বেশি পছন্দ করেন। এদের জীবন বাধা-বিঘ্ন লেগেই থাকে। এই মাসে জন্ম হলে জাতক বা জাতিকা অত্যন্ত চতুর প্রকৃতির হয়, এদের মনের আন্দাজ করা সহজ নয়। 

আরও পড়ুন- সোমবার ৪ রাশির আর্থিক সমস্যা দেখা দিতে পারে, দেখে নিন আপনার রাশিফল 

এই মাসে যাদের জন্ম এদের দৃঢ় মানসিকতা এবং ইচ্ছাশক্তি অদম্য। এরা কোনও কাজ করবে বলে মনে করলে কিছুতেই তার থেকে পিছ পা হন না। এরা সাধারণত আলাপী, ভদ্র স্বভাবের হয়ে থাকে। এমনকি অতি ঘনিষ্ট বন্ধু তাঁদের মনের খবর পায় না। এরা সাধারণত জ্যোতিষ, বিচারক, উকিল,পত্রিকার সম্পাদক, হিসাব পরীক্ষক, অধ্যাপক,উচ্চপদস্থ কর্মচারী বা বড় ব্যবসায়ী হয়ে থাকেন। এরা উচ্চাভিলাসী। এরা তার জন্য প্রচুর পরিশ্রমও করতে সক্ষম। স্বপ্ন সার্থক করার জন্য প্রচুর চেষ্টাও করে। এরা একা থাকতে পছন্দ করেন।