বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি এই মাস কেমন কাটবে কোন রাশির রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা ফেব্রুয়ারি মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

উত্তর গোলার্ধে ফেব্রুয়ারি হচ্ছে শীতের তৃতীয় মাস আর দক্ষিণ গোলার্ধে এটি অনেকটা উত্তর গোলার্ধে আগস্ট মাসের সমতুল্য সাধারণ বছরে ফেব্রুয়ারি, মার্চ আর নভেম্বর মাসের দ্বিতীয় তারিখ একই বার থাকে। সে সময় এই মাস আর জানুয়ারির শেষ দিন এক বার পড়ে। অধিবর্ষের সময় ফেব্রুয়ারি আর আগস্ট মাস একই বার দিয়ে শুরু হয়। এই মাসের একটি মজার দিক হচ্ছে অধিবর্ষ হোক আর নাই হোক, ফেব্রুয়ারি মাসের শেষ দিন যে বার থাকে, ফেব্রুয়ারি মাসের শেষ দিন সেই একই বার থাকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- রবিবার ৫ রাশির সুখবর পাওয়ার দিন, দেখে নিন আপনার রাশিফল 

রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব চরিত্র বোঝা যায় না। এরা সকলের জন্য চিন্তা করেন। এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা চাকরির থেকে ব্যবসায় বেশি উন্নতি করে। এই রাশির ব্যক্তিত্বদের বন্ধুপ্রীতি অপরিসীম। এরা একা থাকতে পছন্দ করেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- কোন রাশির কোন স্বভাবের ফলে আপনি পড়তে পারেন বিপদে, জেনে নিন রাশি অনুযায়ী অদ্ভুদ আচরণ 

ফেব্রুয়ারি মাস কন্যা রাশির বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের বিষয়ে কথা হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সংসারে অশান্তির জন্য মন খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে অনেক দিনের পর যোগাযোগ হতে পারে। প্রেমের সম্পর্কে শুভ খবর আসতে পারে। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য বিদেশে গবেষণার যোগ আসতে পারে। সন্তানদের সঙ্গে কোনও গুরুতর বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুর জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। এই মাসে অর্থ ভাগ্য মোটের উপর ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখের সময় আসতে চলেছে।