মাঘ বাংলার দশম মাস এই মাসের আরেক নাম মাঘা রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ মাঘ মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে  

মাঘ মাস বাংলা মাসের দশম মাস। এই মাসের আরেক নাম মাঘা। মাঘ বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের "মাঘা" নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। পাশাপাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- বুধবারে ৩ রাশির কোনও মূল্যবান দ্রব্যের প্রাপ্তিযোগ হতে পারে, দেখে নিন আপনার রাশিফল

যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। এরা সম্পূর্ণ নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। চাকরির থেকে ব্যবসায় জাতক-জাতিকাদের উন্নতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেনে নেওয়া যাক মাঘ মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে। 

আরও পড়ুন- আপনার কি ভৌম বা মাঙ্গলিক দোষ রয়েছে, এই সব যোগে মঙ্গল থাকলেও কোনও ক্ষতি হয় না

মাঘ মাস সিংহ রাশি এই মাসে বাড়তি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে ভুল কোনও সিদ্ধান্তের জন্য সমস্যা বাড়তে পারে। শিল্পীদের জন্য এই মাস খুব শুভ। মাসের প্রথম দিকে অফিসে সুনাম বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সাহায্য লাভ হতে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। বিবাহিত জীবনে বিঘ্ন ঘটতে পারে। ব্যবসার ক্ষেত্রে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে সমস্য়া দেখা দিতে পারে। শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। ঝামেলা থেকে দূরে থাকুন।