MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Auto
  • Affordable Bikes in India: এক ট্যাঙ্কে ৭৭০ কিমি, ৭০,০০০ টাকার মধ্যে সেরা মাইলেজের বাইক?

Affordable Bikes in India: এক ট্যাঙ্কে ৭৭০ কিমি, ৭০,০০০ টাকার মধ্যে সেরা মাইলেজের বাইক?

Affordable Bikes in India: নতুন বছরে যারা কম বাজেটে বেশি মাইলেজ দেয় এমন বাইক কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই বাইকটি একটি চমৎকার বিকল্প হতে পারে। 

2 Min read
Author : Subhankar Das
Published : Jan 02 2026, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভালো মাইলেজের বাইক
Image Credit : autoX

ভালো মাইলেজের বাইক

নতুন বছরে যারা নতুন বাইক কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি দারুণ খবর। কম দাম, বেশি মাইলেজ এবং দৈনন্দিন ব্যবহারের সুবিধা, এই তিনটি একসঙ্গে খুঁজছেন? তাহলে ৭০,০০০ টাকার মধ্যে এই সেরা মাইলেজের বাইকটি আপনার জন্য সঠিক পছন্দ হতে পারে। বাইকটির এক্স-শোরুম মূল্য ৬৫,৪০৭ টাকা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
৭০,০০০ টাকার মধ্যে বাইক
Image Credit : bajaj

৭০,০০০ টাকার মধ্যে বাইক

এই তালিকায় প্রধানত বাজাজের জনপ্রিয় প্লাটিনা ১০০ বাইকটি নজর কাড়ে সবার। দামে কম হলেও মানে যথেষ্ট ভালো। সর্বোপরি মাইলেজের ক্ষেত্রে এই বাইকটি দুর্দান্ত একটি অপশন। অফিস, কাজ এবং শহর থেকে গ্রাম, সব ধরনের যাতায়াতের জন্য এটি উপযুক্ত। মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬৫,৪০৭ টাকা থেকে।

Related Articles

Related image1
Honda Bikes: ভারতে এবার লঞ্চ হল হন্ডা CB350C স্পেশ্যাল এডিশন, ফিচার কী কী রয়েছে?
Related image2
Top Sale Bikes in India 2025: গ্রাম থেকে শহর! সবচেয়ে বেশি বিক্রি হওয়া সস্তার বাইকের সেরা ৫ তালিকা
35
পেট্রোল সাশ্রয়ী বাইক
Image Credit : FREEPIK, BAJAJ

পেট্রোল সাশ্রয়ী বাইক

এই দামে ইলেকট্রিক স্টার্ট, লম্বা সিট, উন্নত শক অ্যাবজরবার এবং ভালো গ্রিপ রয়েছে। এটি হিরো স্প্লেন্ডার প্লাস, হন্ডা শাইন ১০০ এবং হিরো এইচএফ ডিলাক্সের মতো বাইকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করে। মাইলেজের ক্ষেত্রে এটি প্রতি লিটারে প্রায় ৭০ কিমি চলে।

45
কম দামের বাইক
Image Credit : Google

কম দামের বাইক

বাইকটিতে ১১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। যা একবার সম্পূর্ণ ভর্তি করে নিলে, প্রায় ৭৭০ কিমি পর্যন্ত চলতে পারে। ফলে, স্বাভাবিকভাবেই পেট্রোলের খরচ অনেকটা কমে। ডিজাইনে LED DRL এবং নতুন রিয়ার ভিউ মিররের মতো ছোটখাটো পরিবর্তন রয়েছে।

55
প্লাটিনা ১০০ বাইকের ফিচার
Image Credit : Google

প্লাটিনা ১০০ বাইকের ফিচার

এটিতে ৯৯.৫৯cc, ৪-স্ট্রোক DTS-i সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা ৭৫০০rpm-এ ৮.২PS শক্তি উৎপন্ন করে। এর সর্বোচ্চ গতি প্রায় ৯০ কিমি/ঘন্টা। সামনে ১৩০ মিমি এবং পিছনে ১১০ মিমি ড্রাম ব্রেক ও অ্যান্টি-স্কিড ব্রেকিং সিস্টেম সুরক্ষার নিশ্চয়তা দেয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVS iQube: নতুন রঙে স্পেশ্যাল এডিশন, ১৪৫ কিমি রেঞ্জ! ১০ লাখ স্কুটার বিক্রির সেলিব্রেশন TVS-এর
Recommended image2
Tech News: ইনস্টায় ভিউ বাড়ছে না? গবেষণা বলছে এই ৩টি সময়ে পোস্ট করলেই রিচ হবে ৩ গুণ, ভাইরাল হবে রিল
Recommended image3
Ather Konarc: ফ্যামিলির জন্য আসছে এথারের নতুন স্কুটার! দাম এবং ফিচার কেমন হতে পারে?
Recommended image4
MG Hector Tomahawk: ৭ সিটার, ৫০০+ কিমি রেঞ্জ! মাহিন্দ্রাকে টক্কর দিতে আসছে এমজি-র নতুন SUV
Recommended image5
BMW India: ছোট শহরেও এবার ঝড় তুলবে BMW, টার্গেট ৩০,০০০ গাড়ি বিক্রি, কমানো হবে দাম?
Related Stories
Recommended image1
Honda Bikes: ভারতে এবার লঞ্চ হল হন্ডা CB350C স্পেশ্যাল এডিশন, ফিচার কী কী রয়েছে?
Recommended image2
Top Sale Bikes in India 2025: গ্রাম থেকে শহর! সবচেয়ে বেশি বিক্রি হওয়া সস্তার বাইকের সেরা ৫ তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved