MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
AP Govt DA Arrear
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Nabanna New Holidays List
Nabanna Hike
Kolkata Weather Update
Bay Leaf Advantages in Smartphone
DA Hike News
ISRO and Private Sector Collaboration
Natural Home Remedies for Insects
Annapurna Day
West Benga Weather & Rain Alert
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Auto
  • Bajaj Pulsar 180: নতুন রূপে আরও স্টাইলিশ হয়ে বাজারে ফিরে এল পালসার ১৮০, ফিচার কী কী?

Bajaj Pulsar 180: নতুন রূপে আরও স্টাইলিশ হয়ে বাজারে ফিরে এল পালসার ১৮০, ফিচার কী কী?

Bajaj Pulsar 180: একটা সময়, ভারতের বাইকের বাজার শাসন করা Bajaj Pulsar 180 আবার ফিরে এল। প্রায় তিন বছর পর Bajaj Auto এই বাইকটি নতুন করে লঞ্চ করল। চলুন দেখে নেওয়া যাক, নতুন মডেলে কী কী ফিচার যোগ করা হয়েছে।

2 Min read
Author : Subhankar Das
Published : Apr 12 2026, 10:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
শক্তিশালী ইঞ্জিন
Image Credit : bajajauto.com

শক্তিশালী ইঞ্জিন

এই বাইকে আগের মতোই ১৭৮.৬১ সিসির সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার/অয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি ৮,৫০০ আরপিএম-এ ১৬.৭৭ বিএইচপি পাওয়ার এবং ৬,৫০০ আরপিএম-এ ১৫ এনএম টর্ক তৈরি করে। মাঝারি গতিতে দারুণ পাঞ্চ দেওয়ার জন্য এই ইঞ্জিন বিখ্যাত। দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি হাইওয়ে রাইডিংয়ের জন্যও এটি বেশ উপযুক্ত। গত ২০২২ সালে, কোম্পানি এই মডেলটি বন্ধ করে দেয়। কিন্তু এখন আবার ২০২৬ মডেলের পালসার ১৮০ ভারতের বাজারে ১.২২ লক্ষ টাকা এক্স-শোরুম দামে লঞ্চ করা হয়েছে। পুরনো মডেলের ঐতিহ্য বজায় রেখে এটিতে বেশ কিছু নতুন পরিবর্তন আনা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ক্লাসিক ডিজাইনে নতুন টাচ
Image Credit : bajajauto.com

ক্লাসিক ডিজাইনে নতুন টাচ

ডিজাইনের ক্ষেত্রে বাজাজ তার পুরনো পালসারের স্টাইল খুব বেশি বদলায়নি। কারণ, সেই ডিজাইন আজও অনেকের মনে গেঁথে আছে। মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, শার্প ট্যাঙ্ক শ্রাউড এবং স্পোর্টি লুক পুরনো Pulsar-এর ঐতিহ্য ধরে রেখেছে। তবে নতুন মডেলে ব্ল্যাক থিম পেইন্ট ও নতুন গ্রাফিক্স বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সামনের মাডগার্ডে কার্বন ফাইবার স্টাইলের ফিনিশ দেওয়া হয়েছে, যা একটি বিশেষ আকর্ষণ।

Related Articles

Related image1
Affordable Bikes in India: অবিশ্বাস্য কম দামে দুর্দান্ত মাইলেজ? বাজার কাঁপানো বাইক
Related image2
Affordable Electric Bike: আড়াই লাখের বাইক এখন দেড় লাখেরও কমে? ইলেকট্রিক বাইক কেনার দারুণ সুযোগ
35
নতুন LED লাইটিং ফিচার
Image Credit : bajajauto.com

নতুন LED লাইটিং ফিচার

এই মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল LED হেডলাইট। পুরনো মডেলের হ্যালোজেন লাইট সরিয়ে নতুন LED লাইট দেওয়া হয়েছে। এর ফলে রাতে আরও স্পষ্ট আলো, উন্নত এবং একটি আধুনিক লুক পাওয়া যায়। টার্ন ইন্ডিকেটরগুলোও LED করা হয়েছে, যা বাইকের লুককে আরও প্রিমিয়াম করে তুলেছে।

45
ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
Image Credit : bajajauto.com

ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার

বাইকটিতে একটি ফুল ডিজিটাল LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। এটি Pulsar 150 এবং Pulsar 220F মডেলে থাকা ডিসপ্লের মতোই। এই ডিসপ্লেতে স্পিড, ট্রিপ মিটার, ফুয়েল লেভেল এবং অন্যান্য জরুরি তথ্য স্পষ্টভাবে দেখা যায়।
55
বাইকটির দাম কত?
Image Credit : bajajauto.com

বাইকটির দাম কত?

Bajaj Pulsar 180-এর দাম ১.২২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বর্তমানে এটি একটিমাত্র ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। Bajaj Pulsar লাইনআপে এই বাইকটি Pulsar 150 এবং Pulsar 220F-এর মাঝে জায়গা করে নিয়েছে। অর্থাৎ, যারা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি একটু বেশি পারফরম্যান্স চান, তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tata Nexon 2026: গাড়ি কেনার সেরা সুযোগ! ৭৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Tata Nexon
Recommended image2
Kinetic Electric Scooter: একবার চার্জ দিলে ছুটবে ১৩২ কিমি! জেনে নিন কাইনেটিকের নতুন ই-স্কুটারের দাম এবং ফিচার
Recommended image3
VinFast VF 9: এক চার্জে ৫৯৪ কিমি! ভিয়েতনামের এই ইলেকট্রিক SUV কি ভারতে আসছে?
Recommended image4
Maruti Baleno 2026: মাত্র ৬.০৯ লক্ষ টাকায়! ADAS, ভেন্টিলেটেড সিট, নতুন ইঞ্জিন সহ কী কী চমক থাকছে?
Recommended image5
Ather Konarc: ২০০ কিমি রেঞ্জ, একাধিক নতুন ফিচার! এসে গেল বহু প্রতীক্ষিত ইলেকট্রিক স্কুটার
Related Stories
Recommended image1
Affordable Bikes in India: অবিশ্বাস্য কম দামে দুর্দান্ত মাইলেজ? বাজার কাঁপানো বাইক
Recommended image2
Affordable Electric Bike: আড়াই লাখের বাইক এখন দেড় লাখেরও কমে? ইলেকট্রিক বাইক কেনার দারুণ সুযোগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved