Toyota innova: পেট্রল ১২০ টাকা, আর ইনোভা চলবে ২৫-৩০ টাকার খরচে? হ্যাঁ, এমনই চমক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। নভেম্বর মাসেই লঞ্চ হতে চলেছে ১০০ শতাংশ বায়োইথানলে চলা নতুন Toyota Innova, যা ৬০% শক্তি তৈরি করবে বিদ্যুৎ থেকে। শুনতে ভালো লাগলেও এই গাড়ির দাম কি মধ্যবিত্তের নাগালে থাকবে?

Toyota innova: মধ্যবিত্তের ড্রিম কার Toyota Innova এবার চলবে পেট্রলে নয়, পুরোপুরি ইথানলে! আর খরচ? পেট্রলের হিসেবে মাত্র ২৫-৩০ টাকা প্রতি লিটারে! কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি নিজেই এই বড় ঘোষণা করেছেন। দিল্লিতে 'Powering the Next Mile' অনুষ্ঠানে তিনি জানান, আগামী ২৬ নভেম্বর Toyota-র নতুন ১০০% বায়োইথানল Innova লঞ্চ করা হবে।

কীভাবে ২৫ টাকায় চলবে গাড়ি?

মন্ত্রী জানান, বর্তমানে ইথানলের দাম প্রায় ৭৫ টাকা প্রতি লিটার, যেখানে পেট্রল ১২০ টাকা। কিন্তু এই নতুন Innova চলার সময় ৬০ শতাংশ শক্তি বিদ্যুৎ থেকে তৈরি করবে। অর্থাৎ এটি একটি স্ট্রং হাইব্রিড ফ্লেক্স-ফুয়েল গাড়ি। সেই হিসেব ধরলে এর effective running cost দাঁড়াবে পেট্রলের ২৫-৩০ টাকার সমান।

মধ্যবিত্ত কি কিনতে পারবে? এটাই আসল প্রশ্ন

শুনতে দারুণ লাগলেও বাস্তবটা একটু কঠিন। বর্তমানে Toyota Innova Hycross-এর দামই ১৯ লক্ষ থেকে ৩২ লক্ষ টাকার মধ্যে। নতুন ১০০% বায়োইথানল প্রযুক্তি আরও উন্নত, ফলে এর দাম Hycross-এর থেকেও বেশি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ এক্স-শোরুম প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা হতে পারে।

দ্বিতীয় সমস্যা হল ইথানল পাম্প। সারা দেশে এখনও ১০০% বায়োইথানল (E100) ভরার পাম্প হাতে গোনা। সরকার E20 (২০% ইথানল মিশ্রিত পেট্রল) নিয়ে এগোচ্ছে, E100 এখনও পরীক্ষামূলক স্তরে। তাই গাড়ি কিনলেও জ্বালানি পাবেন কোথায়, সেটা বড় প্রশ্ন।

তবে আশার কথা হল, Toyota ইতিমধ্যেই Innova Hycross Flex Fuel প্রোটোটাইপ দেখিয়েছে, যা E100-তেও চলতে পারে। সরকার যদি ইথানল পাম্প বাড়ায় এবং গাড়ির উপর ভর্তুকি দেয়, তাহলে ভবিষ্যতে এটি মধ্যবিত্তের জন্য game-changer হতে পারে। আপাতত ২৬ নভেম্বরের লঞ্চের দিকেই তাকিয়ে সবাই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।