Honda NX500: NX500-এ রয়েছে একটি ৪৭১সিসি লিকুইড-কুলড, প্যারালাল-টুইন ইঞ্জিন যা একটি ৬-স্পিড ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। ইঞ্জিনটি এমনভাবে টিউন করা হয়েছে, যা শক্তিশালী লো এবং মিড-রেঞ্জ টর্কের পাশাপাশি উচ্চ RPM-এ লিনিয়ার পাওয়ার ডেলিভারি দিতে সক্ষম। যা শহরের রাস্তায় রাইডিং এবং হাইওয়ে ট্যুরিং উভয়ের জন্যই উপযুক্ত।
Honda NX500: নতুন প্রযুক্তি বাজারে আনছে হন্ডা। ইতিমধ্যেই হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই) তাদের মিড-সাইজ অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল এনএক্স৫০০ মডেলে হন্ডা ই-ক্লাচ প্রযুক্তি যুক্ত করার ঘোষণা করে দিয়েছে (honda nx500 e clutch)। ই-ক্লাচ সিস্টেমটি বাইক স্টার্ট করা, গিয়ার পরিবর্তন এবং ব্রেক কষার সময়, ক্লাচ এনগেজমেন্ট পরিচালনা করতে সুনির্দিষ্ট ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণকে ব্যবহার করতে সক্ষম। যা ম্যানুয়াল ক্লাচ ব্যবহারের প্রয়োজনীয়তা কমায় এবং চালকদের যেকোনও সময় সিস্টেমটিকে ওভাররাইড করার সুযোগ দিয়ে থাকে (honda nx500 india)।

স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করবে?
ভারতের ব্যস্ত শহরের রাস্তা এবং লম্বা হাইওয়েতে বাইক চালানো রাইডারদের জন্য, এই আপডেটটি আদতে নিয়মিত ক্লাচ ব্যবহারের জেরে তৈরি হওয়া ক্লান্তি কমাতে সাহায্য করবে। হন্ডা ই-ক্লাচ এটিকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে থাকে। যার ফলে, রাইডাররা রাস্তার দিকে মনোযোগ ধরে রাখতে পারেন এবং একইসঙ্গে NX500-এর পরিচিত হ্যান্ডস-অন রাইডিং অভিজ্ঞতাও বজায় থাকে।
এই প্রসঙ্গে হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং সিইও, মিঃ সুতসুমু ওতানি জানিয়েছেন, “ই-ক্লাচ প্রযুক্তিতে সজ্জিত হন্ডা NX500 রাইডারের ক্লান্তি কমিয়ে ভারতের শহুরে এবং ট্যুরিং উভয় পরিবেশেই আরাম ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করে। পাশাপাশি হন্ডা মোটরসাইকেলের বৈশিষ্ট্যপূর্ণ আকর্ষণীয় এবং হ্যান্ডস-অন রাইডিং অভিজ্ঞতাও বজায় রাখে।”

NX500-এ রয়েছে একটি ৪৭১সিসি লিকুইড-কুলড, প্যারালাল-টুইন ইঞ্জিন যা একটি ৬-স্পিড ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। ইঞ্জিনটি এমনভাবে টিউন করা হয়েছে, যা শক্তিশালী লো এবং মিড-রেঞ্জ টর্কের পাশাপাশি উচ্চ RPM-এ লিনিয়ার পাওয়ার ডেলিভারি দিতে সক্ষম। যা শহরের রাস্তায় রাইডিং এবং হাইওয়ে ট্যুরিং উভয়ের জন্যই উপযুক্ত। মোটরসাইকেলটিতে রয়েছে একটি স্টিল ডায়মন্ড ফ্রেম, শোয়া SFF-BP USD ফ্রন্ট সাসপেনশন এবং একটি প্রিলোড-অ্যাডজাস্টেবল রিয়ার মনোশক।
সেইসঙ্গে, ডুয়াল ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ডুয়াল-চ্যানেল ABS সহ একটি রিয়ার ডিস্ক ব্রেকও আছে। এটিতে সামনে ১৯-ইঞ্চি এবং পিছনে ১৭-ইঞ্চি চাকার কম্বিনেশন রয়েছে। Honda RoadSync কানেক্টিভিটি সহ একটি ৫.০-ইঞ্চি ফুল-কালার TFT ডিসপ্লে নেভিগেশন, কল এবং মিউজিক ফাংশনও রয়েছে। Honda Selectable Torque Control (HSTC) এবং LED লাইটিং স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে এই বাইকটিতে।
ABS সহ একটি রিয়ার ডিস্ক ব্রেক

NX500 দুটি রঙের বিকল্পে পাওয়া যায়, ম্যাট গানপাউডার ব্ল্যাক মেটালিক এবং পার্ল হরাইজন হোয়াইট। হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এইচএমএসআই) হলো জাপানের হন্ডা মোটর কোং লিমিটেডের একটি সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হন্ডা মোটর হলো দুই চাকার যানবাহনের জগতে একটি বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। যার অটোমোবাইল, মোটরসাইকেল, পাওয়ার প্রোডাক্ট, মেরিন এবং অ্যাভিয়েশন সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত পোর্টফোলিও রয়েছে। বিভিন্ন মহাদেশ জুড়ে এর শক্তিশালী উপস্থিতি বিদ্যমান।
এটি মানেসর, তপুকরা, নরসাপুরা এবং ভিথালাপুরে হন্ডার চারটি প্রোডাকশন সেন্টার রয়েছে এবং ৭,০০০-এরও বেশি টাচপয়েন্টের নেটওয়ার্কের মাধ্যমে ৭০ মিলিয়নেরও বেশি গ্রাহককে পরিষেবা প্রদান করে থাকে তারা।
হন্ডার বিশ্বব্যাপী লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতি রেখে, এইচএমএসআই ২০৫০ সালের মধ্যে তাদের প্রোডাক্ট এবং কার্যক্রমের পাশাপাশি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

