MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
WB Education News
Annapurna Yojana
8th Pay Commission
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Bhandar Scheme
Assam Govt Employees Salary Cut
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • Auto
  • Affordable Electric Scooters: দাম কম কিন্তু মাইলেজ দারুণ! সেরা ৫টি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার কোনগুলি?

Affordable Electric Scooters: দাম কম কিন্তু মাইলেজ দারুণ! সেরা ৫টি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার কোনগুলি?

Affordable Electric Scooters: পেট্রোলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কিন্তু সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটারের চাহিদা ক্রমশ বাড়ছে।

2 Min read
Author : Subhankar Das
Published : Aug 20 2025, 06:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সেরা ৫টি ইলেকট্রিক স্কুটার কোনগুলি?
Image Credit : TVS

সেরা ৫টি ইলেকট্রিক স্কুটার কোনগুলি?

বর্তমানে মধ্যবিত্তদের জন্য কম দামে এবং বেশি মাইলেজ দেওয়া ইলেকট্রিক স্কুটারের চাহিদা কিন্তু কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পেট্রোলের দাম বৃদ্ধির ফলে, স্বাভাবিকভাবেই কম খরচে ভ্রমণের জন্য অনেক কোম্পানি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। যেমন টিভিএস আইকিউব, ওলা এস১ জেড, ভিডা ভি২এক্স গো, হোন্ডা কিউসি১ এবং বাজাজ চেতক ৩০০১ এই ৫টি সেরা মডেল বাজারে পাওয়া যাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
টিভিএস আইকিউব
Image Credit : Google

টিভিএস আইকিউব

টিভিএস কোম্পানির আইকিউব ইলেকট্রিক স্কুটারের দাম এবং কর্মক্ষমতা, সবদিক দিয়েই সেরা একটি অপশন গ্রাহকদের জন্য। এটির দাম ৯৪,৪৩৪ টাকা। ২.২ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি সম্পন্ন মডেল এটি। একবার চার্জ দিলে ৯৪ কিমি পর্যন্ত চলতে পারে। সর্বোচ্চ গতি ৭৫ কিমি/ঘণ্টা। ৪.৪ কিলোওয়াট-ঘণ্টা শক্তি উৎপাদনকারী মোটর এটিতে ব্যবহার করা হয়েছে।

Related Articles

Related image1
Electric Scooter: মাত্র ৪৫ হাজার টাকায় বিশাল মাইলেজ! বাজার কাঁপাবে এই ইলেকট্রিক স্কুটার?
Related image2
Electric Scooter: বাজারে আসছে ওলা এস১ প্রো স্পোর্ট, ৩২০ কিমি রেঞ্জ এবং ১৫২ কিমি/ঘণ্টা স্পিড?
36
ওলা এস১ জেড
Image Credit : OLA

ওলা এস১ জেড

ওলা কিন্তু ইলেকট্রিক যানবাহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। নতুন ওলা এস১ জেড দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এস১ জেড এসটিডি'র দাম ৫৯,৯৯৯ টাকা এবং এস১ জেড+'র দাম ৬৪,৯৯৯ টাকা। উভয়ই একবার চার্জ দিলে ১৪৬ কিমি পর্যন্ত ছুটতে পারে। সর্বোচ্চ গতি ৭০ কিমি/ঘণ্টা। কম দামে বেশি রেঞ্জ দেওয়ার ফলে, তরুণ প্রজন্মের কাছে বেশ পছন্দের।

46
ভিডা ভি২এক্স গো
Image Credit : HERO

ভিডা ভি২এক্স গো

হিরো ভিডা কোম্পানি তাদের নতুন মডেল ভিডা ভি২এক্স গো মডেলটি বাজারে এনেছে। স্কুটারটির এক্স-শোরুম দাম মাত্র ৪৪,৯৯০ টাকা। ২.২ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি সম্পন্ন এই স্কুটারটি একবার চার্জ দিলে ৯২ কিমি পর্যন্ত যেতে পারে। সর্বোচ্চ গতি ৭০ কিমি/ঘণ্টা। কম দামে ভালো ভ্রমণের জন্য যথেষ্ট উপযুক্ত।

56
হন্ডা কিউসি১
Image Credit : Honda website

হন্ডা কিউসি১

হন্ডা তাদের সবচেয়ে কম দামের ইলেকট্রিক মডেল হন্ডা কিউসি১ বাজারে নিয়ে এসেছে। এটির দাম ৯৪,০৯৪ টাকা। ১.৮ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি সম্পন্ন এই স্কুটার একবার চার্জ দিলে ৮০ কিমি পর্যন্ত যেতে পারে। সর্বোচ্চ গতি ৫০ কিমি/ঘণ্টা। শহরাঞ্চলে কম দূরত্বের ভ্রমণের জন্য এটি দারুণ পছন্দের।

66
চেতক ৩০০১
Image Credit : bajaj

চেতক ৩০০১

একসময় খুবই জনপ্রিয় চেতক স্কুটারটি এখন ইলেকট্রিক রূপে চেতক ৩০০১ নামে বাজারে এসেছে। মডেলটির দাম ১.০৭ লাখ টাকা। ৩ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি সম্পন্ন এই স্কুটারটি একবার চার্জ দিলে ১২৭ কিমি পর্যন্ত চলতে পারে। পুরনো চেতক প্রেমীদের জন্য এটি বেশ ভালো পছন্দ হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hyundai Price Hike: সেপ্টেম্বরেই ফের দামি হচ্ছে হুন্ডাই গাড়ি, পকেটে চাপ বাড়বে ক্রেতাদের
Recommended image2
Car Driving: জলজমা রাস্তায় গাড়ি চালানোর সময় এসি চালিয়ে ডেকে আনছেন না তো বিপদ? ব্যস, ইঞ্জিনেই কিন্তু ঢুকবে জল!
Recommended image3
Tata Nexon: আরও প্রিমিয়াম এবং সঙ্গে একাধিক নতুন ফিচার! ২০২৭ সালে আসছে টাটার নতুন নেক্সন মডেল?
Recommended image4
Tech News: টিভির রিমোট খারাপ নাকি ব্যাটারি শেষ? মোবাইল ক্যামেরার সাহায্যে জেনে নিন আসল পদ্ধতি
Recommended image5
Royal Enfield Gorkha Edition: আর্মি কালারের Classic 350 আনল Royal Enfield, দাম কত, কী কী নয়া ফিচার?
Related Stories
Recommended image1
Electric Scooter: মাত্র ৪৫ হাজার টাকায় বিশাল মাইলেজ! বাজার কাঁপাবে এই ইলেকট্রিক স্কুটার?
Recommended image2
Electric Scooter: বাজারে আসছে ওলা এস১ প্রো স্পোর্ট, ৩২০ কিমি রেঞ্জ এবং ১৫২ কিমি/ঘণ্টা স্পিড?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved