জালে পড়ল ২৫ কিলোর বোয়াল মাছ মাছ বিক্রি হয়েছে ৭৫ হাজার টাকায় মাছ দেখতে ভিড় ছিল উৎসাহী জনতার
এটা ঠিক গল্প নয়। একদমই সত্যি ঘটনা। বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দ এলেকায় পাওয়া গেছে একটি বিশালাকার বোয়াল মাছ। মাছটির ওজন নয়নয় করে হলেও ২৫ কেজি। পদ্মা থেকেই পাওয়া গেছে এই মাছ। আর মাছটি বিক্রিয় হয়েছে ৭৫ হাজার টাকায়।
Add Asianetnews Bangla as a Preferred Source

দৌলতদিয়া এলাকায় পদ্মা ও যমুনার মোহনায় মঙ্গলবার সকালে স্থানীয় মৎসজীবীদের জালে পড়ে বিশালাকার ওই বোয়ালমাছটি। মাছটি ডাঙায় তোলার পরই উৎসাহী জনতার ভিড় জমে যায়। তারপরই মাছটি নিয়ে যাওয়া স্থানীয় নাটো মোল্লার আড়তে। সেখানে আড়ত মালিক মোহম্মদ শাহজাহান ও নুরু শেখ ২ হাজার ৮০০ টিকা কিলোদরে মাছটি মৎসজীবীদের থেকে কিনে নেন। পরে মাছটি তাঁরা ৭৫ হাজার টাকায় বিক্রি করে দেন।

