National Citizen Party Bangladesh: বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে (Tarique Rahman) আক্রমণ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন।
KNOW
Bangladesh News: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি (Bangladesh Nationalist Party) নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করল জাতীয় নাগরিক পার্টি (Bangladesh National Citizen Party)। শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে বিএনপি সরকারকে আক্রমণ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)। তিনি বলেন, 'গত এক সপ্তাহ ধরে এনসিপি নেতা-কর্মীরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ বিপর্যস্ত। বিদ্যুৎ ও গ্যাসের সঙ্কট রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নয়। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এসব ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তাঁরা পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি চলবে।' দাবি আদায় করার লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে (Tarique Rahman) ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন নাহিদ।
কলকাতার দেড় গুন দামে এলপিজি
শুক্রবার শাহবাগে এই বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সচিব আখতার হোসেন জ্বালানির মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, 'কলকাতায় এলপিজি-র দাম যেখানে এক হাজার টাকা, বাংলাদেশে তা কিনতে হচ্ছে আড়াই হাজার টাকায়। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়ে না? এর উত্তর জ্বালানিমন্ত্রীকে দিতে হবে।'
বাংলাদেশে নব্য স্বৈরাচারের উত্থান হয়েছে বলে দাবি নাহিদের
বিএনপি-কে আক্রমণ করে নাহিদ আরও বলেছেন, 'আমরা এক স্বৈরাচারকে বিদায় করে এখন নতুন স্বৈরাচারের উত্থান দেখছি। কিন্তু জনগণের সামনে আমাদের প্রতিশ্রুতি, পতিত স্বৈরাচার এবং এই নব্য স্বৈরাচার, এই দুই স্বৈরাচারকেই আমরা পরাজিত করব। পতিত স্বৈরাচারকে বর্তমান সরকার মোকাবিলা করতে পারবে না।' ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তাঁর দেশে ফেরার আগে বিএনপি সরকারের উপর চাপ বাড়াচ্ছেন নাহিদরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।






