বয়স যে নেহাতই একটা সংখ্যামাত্র ৭৫-এ এসেও প্রমাণ দিলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর  জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন তিনি  দক্ষিণ কলকাতার এর রেস্তোরায় বসেছিল সেই বিয়ের আসর কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করে বিয়ে সারলেন দীপঙ্কর এবং দোলন

বয়স যে নেহাতই একটা সংখ্যামাত্র ৭৫-এ এসেও তা যেন আরও একবার মনে করিয়ে দিলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। ভালবাসার কাছে বয়স যে কোনদিনই হার মানে না তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন টলিপাড়ার এই নবদম্পতি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-পোশাকের ভেতর দিয়ে উঁকি মারছে অন্তর্বাস, মুহূর্তে ভাইরাল ছবি...

গতকাল রাতেই দক্ষিণ কলকাতার এর রেস্তোরায় বসেছিল সেই বিয়ের আসর। খুব আড়ম্বর না থাকলেও কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করে বিয়ে সারলেন দীপঙ্কর এবং দোলন। বেশি আড়ম্বর না থাকলেও বিয়ের সাজসজ্জা ছিল পরিপূর্ণ। সাদা পাঞ্জাবি, ধুতিতে বরের বেশে নজর কেড়েছেন দীপঙ্কর। আর অপরদিকে লাল বেনারসী, শাখা-পলা,গা ভর্তি গয়না, মাথা ভর্তি সিঁদুর, মাথায় লাল ফুল দিয়ে একদম নতুন বউ-এর রূপে ধরা দিলেন দোলন রায়।

আরও পড়ুন-মাকে কেক খাওয়াতে গিয়ে ঘটল বিপত্তি, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল ভিডিও...

দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন বহু চর্চিত এই কাপল। অবশেষে তাদের সম্পর্কে শিলমোহর পড়ল। নিয়ম মেনে মালাবদল করেই চারহাত এক হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার অভিনেতা ব্রাত্য বসু, ধ্রুব কুন্ডু, লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশিষ।