ক্যান্সারে আক্রান্ত হয়ে কেমোর জন্য ন্যাড়া  হয়েছেন ঐন্দ্রিলা কঠিন সময়ে সবসময়েই পাশে রয়েছেন ঐন্দ্রিলার বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী বান্ধবীকে সাহস জোগাতে নিজের চুলও ছোট করে কেটে ফেলেছেন সব্যসাচী  ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলার পাশে থাকতে ন্যাড়া হয়ে গিয়েছেন পারমিতা সেনগুপ্ত  

এক ঢাল কোমর পর্যন্ত চুল এখন অতীত। ক্যান্সারে আক্রান্ত হয়ে কেমোর জন্য ন্যাড়া হয়েছেন 'জিয়ন কাঠি' খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। চলছে মারণ রোগ ক্যান্সারের চিকিৎসা। অদম্য জেদ এবং বাঁচার প্রবল ইচ্ছা নিয়ে ফের মারণরোগকে হারিয়ে দিতে বদ্ধপরিকর ঐন্দ্রিলা। সম্প্রতি নিজের ন্যাড়া মাথার ছবি সোশ্যাল মিডিয়ায় সাহসীকতার সঙ্গে শেয়ার করেছেন ঐন্দ্রিলা। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'চুলেই নারীর সৌন্দর্য আর নয়'।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-হট প্যান্টের ফাঁক দিয়ে নিতম্বের উঁকিঝুকি, মালাইকার ভরা যৌবনের শরীরী নেশায় বুঁদ সাইবারবাসী...

View post on Instagram

ঐন্দ্রিলার এই কঠিন সময়ে সবসময়েই পাশে রয়েছেন ঐন্দ্রিলার বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী। বান্ধবীকে সাহস জোগাতে নিজের চুলও ছোট করে কেটে ফেলেছেন সব্যসাচী। ঐন্দ্রিলাকে ভরসা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বামাক্ষ্যাপা। তবে শুধু সব্য়সাচীই নন, ঐন্দ্রিলার খারাপ সময়ে সাহায্যের হাত বাড়িয়ে ভরসা দিয়েছেন অভিনেত্রীর বান্ধবী। ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলার পাশে থাকতে এবার ন্যাড়া হয়ে গিয়েছেন পারমিতা সেনগুপ্ত।

View post on Instagram

এটা কোনও ছবির প্লট বা গল্প নয়, বাস্তবেই এমনটা করেছেন ঐন্দ্রিলার বান্ধবী পারমিতা। 'কিছু বন্ধুত্ব এরকমও হয়' বলে নিজের সোশ্যালে পারমিতার ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। ক্যান্সারে আক্রান্ত বন্ধুর কষ্ট ভাগ করে নিতেই ন্যাড়া হয়েছেন পারমিতা। এরকম অবিচ্ছেদ্য বন্ধুত্বের গল্পই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দীর্ঘ পাঁচ বছর আগে ক্যান্সারের সঙ্গে দেড় বছরের লড়াই করে ২০১৫ সালে মারণ রোগকে হারিয়ে জয়ী হয়েছিলেন টলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ফের পাঁচ বছরের মাথায় মারণ রোগে আক্রান্ত হলেন 'জিয়ন কাঠি' খ্যাত অভিনেত্রী। যুদ্ধ যেন অবিরাম চলেই যাচ্ছে। এই লড়াই কবে শেষ হবে তারই অপেক্ষায় দিন গুনছে টলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। 

View post on Instagram

আচমকা কাঁধে মারাত্মক ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। সম্প্রতি দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন জিয়ন কাঠি-র অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অভিনেত্রীর ডানদিকের ফুসফুসে টিউমার হয়েছে। এবং সেখান থেকে ব্যথার সূত্রপাত। অভিনেত্রীর বায়োপসি রিপোর্টে জানা গেছে ফের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। কয়েকদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায়া লাইভে এসে ভক্তদের সঙ্গে রোগের কথা শেয়ার করেছেন অভিনেত্রী। কিছু কথা বলতে গিয়ে প্রকাশ্যে হাউ হাউ করে কেঁদে ফেলেন অভিনেত্রী। এবং সকলকেই ঠাকুরের কাছে প্রার্থনা করতে বলেন অভিনেত্রী। নয়া রোগ নিয়ে অনুরাগীরাও যথেষ্ঠ চিন্তিত। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তার এই ভিডিও।