সন্দীপ্তা সেনের হট মুভসে কাঁপছে গোটা টলিপাড়া ঘরের মধ্যেই তুমুল নেচে ভাইরাল  সন্দীপ্তা সেন মোহময়ীর নাচে দীপিকাকেই মনে পড়ছে নেটিজেনদের ফোটোশুটে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন টলিপাড়ার এই  ক্যুইন

টলিপাড়ার প্রথম সারির নায়িকা সন্দীপ্তা সেন সবসময়েই যেন প্রেমে মজে আছেন। সদ্যই বন্ধুর বিয়ের রেশ কাটতে না কাটতেই চেনা অবতারে ফিরে এসেছেন। প্রতিদিন ভক্তদের বিনোদনের রসদ জোগাতে ছবি-ভিডিও পোস্ট করে রাতারাতি লাইমলাইটে থাকেন সন্দীপ্তা সেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-নিতম্ব-স্তনযুগল উন্মুক্ত করে পর্দাকাঁপানো নোরার চাই 'প্রতিশোধ', হুমকিতে ঘুম উড়েছে ভক্তদের...

তিনি যে নাচতে পছন্দ করেন তা সকলেরই জানা। এতদিনে সকলেই জেনে গেছেন, তিনি যে ভাল নাচ করেন। তবে রাস্তায় নয়,এবার ঘরের মধ্যেই তুমুল নেচে ভাইরাল হলেন অভিনেত্রী। দীপিকা পাড়ুকোনের 'নেয়নোওয়ালে নে' গানের তালে নেচে ভক্তদের মাত করে রেখেছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে এই ডান্স ভিডিও।

View post on Instagram


টলিপাড়ার অন্যতম ট্যালেন্টেড নায়িকা সন্দীপ্তা সেনের হট মুভসে কাঁপছে গোটা টলিপাড়া। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে নাচের ভিডিও পোস্ট করেই রাতারাতি পেজ থ্রি-র শিরোনামে চলে এসেছেন বঙ্গতনয়া। লাল-সাদা সালোয়ার কামিজে মোহময়ীর এই নাচে দীপিকাকেই মনে পড়ছে নেটিজেনদের।

View post on Instagram

টলিপাড়ার অন্দরে কান পাতলেই রাহুল ও সন্দীপ্তা নিয়ে কানাঘুষো শোনাই যায়। যদিও নিজেদের এই সম্পর্ককে খাটি বন্ধুত্ব ছাড়া আর অন্য কোনও কিছু মানতে নারাজ তারা। টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী টেলিভিশনের দর্শকদের কাছেও তিনি খুব জনপ্রিয়। ইতিমধ্যেই ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের মন জিতে নিয়েছেন। টেলিদুনিয়া ছেড়ে সোশ্যাল মিডিয়াতে তিনি জনপ্রিয়তার শীর্ষে। ছবি, ভিডিও, ফোটোশুটে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন টলিপাড়ার এই ক্যুইন।