হঠাৎ কী হল রাধিকা ওরফে স্বস্তিকার কে আবার মন ভাঙল নায়িকার ইনস্টাগ্রামে লিপ সিঙ্ক ভিডিও পোস্ট করেছেন নায়িকা ভিডিও শেয়ার করতেই অনুরাগীদের কমেন্ট ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া

'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা দত্ত যেন নেটদুনিয়ার হট সেনসেশন। রিল লাইফে কর্ণের প্রতি ভালবাসায় মোহিত থাকলেও রিল লাইফে রাধিকার জীবনে রয়েছে অন্য এক পুরুষ। তা এতদিনে সকলেরই জানা। কর্ণের সঙ্গে তার জোড়ি দর্শকদের মন কাড়লেও বাস্তবে সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। নেটদুনিয়ায় তা স্পষ্ট হয়েছে বহুবার। তবে জীবনে নতুন প্রেম এসেছে। হঠাৎ কী হল স্বস্তিকার। কে আবার মন ভাঙল নায়িকার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

টেলিভিশনের জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত ওরফে রাধিকার মন কে ভেঙেছে, এটাই প্রশ্ন নেটিজেনদের । আর মন ভাঙার কথা নিজের সোশ্যাল মিডিয়ায় বলছেন নায়িকা। বিষয়টি প্রকাশ্যে আসতেই কৌতুহল বাড়ছে দর্শকদের মধ্যে। বিষয়টি একটু খোলসা করে বলা যাক, সদ্যই ইনস্টাগ্রামে নিজের লিপ সিঙ্ক ভিডিও পোস্ট করেছেন নায়িকা। আর সেখানেই স্বস্তিকাকে বলতে শোনা গেছে, 'মেরা দিল কো হার কোই তোড় দেতা হ্যায়, বড়ি লম্বি লিস্ট হ্যায়, আপ বোর হো যায়েঙ্গে'। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই পোস্ট।

View post on Instagram

ভিডিও শেয়ার করতেই অনুরাগীদের কমেন্ট ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। প্রিয় তারকার নিজের মুখে মন ভাঙার প্রশ্ন শুনে অনুরাগীদের মনে উঠে এসেছে একগুচ্ছ প্রশ্ন। লুকোছাপা-রাখঢাক এসব এখন অতীত। সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। ইনস্টা-স্টোরিতেই প্রকাশ পাচ্ছে নায়িকার ব্যক্তিগত একান্ত মুহূর্তগুলি। শোভনের সঙ্গে প্রেমে মজে রয়েছেন স্বস্তিকা। তবে হঠাৎ মন ভাঙার কথা কেন বলছেন স্বস্তিকা। তবে নেটিজেনদের একাংশের মন্তব্য নিছক মজার ছলেই এই ভিডিও পোস্ট করেছেন নায়িকা। বাড়িতে বসে টাইম পাসের বিনোদন হিসেবে এই ভিডিও পোস্ট করেছেন বলে দাবি নেটিজেনদের।