নেটাগরিকদের ট্রোলের স্বীকার হলেন অভিনেত্রী দর্শনা বণিক। বেশ কিছুদিন ধরেই টলিউডে চুটিয়ে কাজ করছেন দর্শনা। আসছে আবার শবর, ব্যোমকেশ, মুখোমুখি-এর মতো একাধিক সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে।

‘ট্রোল’ কথাটি এখন খুবই পরিচিত একটি কথা। বিশেষকরে তারকাদের জীবনে এই কথাটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারকাদের করা পোস্টে নিজেদের মনের মতো কমেন্ট করতে দু’বার ভাবেন না নেটাগরিকরা। এবারে নেটাগরিকদের ট্রোলের স্বীকার হলেন অভিনেত্রী দর্শনা বণিক। বেশ কিছুদিন ধরেই টলিউডে চুটিয়ে কাজ করছেন দর্শনা। আসছে আবার শবর, ব্যোমকেশ, মুখোমুখি-এর মতো একাধিক সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি দর্শনা মডেল হিসেবেও বেশ জনপ্রিয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও শেয়ার করেন দর্শনা। ২২ শ্রাবণ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর-এর গানে নাচ করতে দেখা গেছে তাঁকে। তাঁর পরনে ছিল হলুদ শাড়ি এবং তার সঙ্গে মানানসই হলুদ ব্লাউজ। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘কবিগুরু স্মরণে আমাদের শ্রদ্ধার্ঘ’। দর্শনার করা এই পোস্টেই ট্রোলের স্বীকার হতে হয় তাঁকে। শাড়ি পড়ে রবিঠাকুরের গানে নাচ করাতেও বিপাকে পড়তে হলো এই অভিনেত্রীকে। 

View post on Instagram

আরও পড়ুন- মদের গ্লাস, সঙ্গে হট পোজে মধুমিতা, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই তীব্র কটাক্ষ নেটিজেনদের

আরও পড়ুন- বুকের খাঁজ থেকে অনাবৃত উরু, বেরিয়ে রয়েছে গোপনাঙ্গ, স্বল্পাবাসে ত্রিধাকে নোংরা কটুক্তি নেটিজেনদের

আসলে শাড়ি পরলেও দর্শনার ব্লাউজে তাঁর পিঠ সম্পূর্ণ দেখা যাচ্ছিল। এতেই সিঁদুরে মেঘ দেখেছেন নেটিজেনরা। দর্শনার করা ওই পোস্টে কমেন্টের বন্যা বয়ে যায়। কেউ মন্তব্য করেন, অভিনেত্রীর উদ্দেশ্য রবিঠাকুরকে শ্রদ্ধা জানানো নয়, বরং পিঠ খোলা ব্লাউজ পড়ে নিজের শরীরের প্রদর্শন করা। আবার কেউ মন্তব্য করেছেন, এটা নিজের শরীর দেখানো ছাড়া আর কিছুই নয়। তবে ট্রোলারদের করা মন্তব্যে চুপ থাকেননি দর্শনা। তিনি এক নেটাগরিককে জানান, ‘নিজের কাজে মন দিন’।

YouTube video player