ডিসেম্বরেই মুক্তি পাবে সাঁঝবাতি দেব-পাওলি জুটির দ্বিতীয় ছবি ফ্লোর থেকে ছবি-ভিডিও শেয়ার করে নিলেন দেব পারিবারিক গল্পই ফুঁটে উঠবে ছবির গল্পে

সাঁঝবাতি ছবির শ্যুটিং নিয়ে এখন বেজায় ব্যস্ত দেব। সেই ছবিরই শ্যুটিং ফ্লোর থেকে বেশ কিছু ছবি ইতিমধ্যেই অভিনেতা দেব শেয়ার করে নিয়েছিলেন তার ভক্তদের সঙ্গে। সেই ছবির কাজ এখন চলছে পুরো দমে। চলতি বছর বড়দিনেই মুক্তি পাবে দেব-পাওলি অভিনীত সাঁঝবাতি। ফলেই হাতে বেশি দিন সময় নেই। তারই মাঝে পুজোর সময় দেব বেজায় ব্যস্ত হয়ে পড়বেন পাসওয়ার্ড ছবির প্রচারের কাজে। শুধু দেবই নয়, ওই একই ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন পাওলি দামও। তাই তরিঘড়ি চলছে ছবির শ্যুটিং শেষ করার পালা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ বড় পর্দায় এবার রবিঠাকুরের শেষের কবিতা স্বাদ মিলবে শেষের গল্প-এ, অমিত-এর ভুমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়

পাসওয়ার্ড ছবির শ্যুটিং চলাকালিনই দেব-এর হাতে এসেছিল সাঁঝবাতি ছবির চিত্রনাট্য। তখনই ভক্তদের সঙ্গে সেই ছবি করার খবর শেয়ার করে নিয়েছিলেন তিনি। এবার সেই ছবির শ্যুটিং ফ্লোর থেকে ভক্তদের জন্য শেয়ার করলেন ভিডিও। পাওলি দাম-এর এক শট নেওয়ার আগে মুহূর্তের প্রস্তুতি নজরে পড়ল এই ভিডিওতে। 

View post on Instagram

সাঁঝবাতি ছবির পরিচালনা করছে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। ছক ভাঙা এক নিখাদ প্রেমের গল্পই চোখে পড়বে এই ছবিতে। যেখানে রয়েছে পারিবাপিক সুখ, রয়েছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের গল্প, রয়েছে এক ভিন্ন স্বাদের প্রেমের গল্প। কেক থেকে দুর্গাপুজো, দেব-এর শেয়ার করা ছবিতে নজর কাড়ল সবই। ছোট ছোট অনুভুতির কোলাজ দিয়ে তৈরি ছবির চিত্রনাট্য, ফলেই ছবিতে যে দেব-এ এক অন্য লুকে, অন্য চরিত্রে পেতে চলেছে তার ভক্তরা তা বলাই বাহুল্য।