প্রজাতন্ত্র দিবসের দিনই প্রকাশ্যে এসেছে ছবির মোশন  পোস্টার কিংবদন্তী ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন টলি অভিনেতা দেব সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক জোরকদমে শুটিং -এর প্রস্তুতি শুরু হয়ে গেছে

প্রজাতন্ত্র দিবসের দিনই প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। ভারতের কিংবদন্তী ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন টলি অভিনেতা দেব। টলিপাড়ায় ইতিমধ্যেই ছবিকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। ছবির নাম 'গোলন্দাজ'। ছবির শুটিং -এর জন্য জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ছবিতে কিংবদন্তী ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা দেব। দেবের প্রথম লুক শেয়ার করেছেন ছবির প্রযোজক মহেন্দ্র সোনি। বেশ কয়েকমাস ধরেই ফুটবলের ট্রেনিং নিয়েছেন দেব। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে জোরকদমে প্রশিক্ষণ নিচ্ছেন দেব। ভাইচুং এর থেকে ট্রেনিং নিচ্ছেন অভিনেতা দেব। 

আরও পড়ুন-ঐশ্বর্যর আগে একাধিক নারীসঙ্গ, দেখে নিন জুনিয়র বচ্চনের দীর্ঘ তালিকা...

View post on Instagram

বহুদিন পর ভেঙ্কটেশের সঙ্গে জুটি বাধছেন দেব। খেলার বিভিন্ন পদ্ধতি দেবকে যত্ন করে শেখাচ্ছেন ভাইচুং। ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহের পারদ ক্রমশ বাড়ছে। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর নামটি প্রায় ভুলেই গেছে। তাকেই পর্দায় জীবন্ত করে তুলবে দেব। ছবিতে দেব ছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, ইশা সাহা সহ আরও প্রমুখরা অভিনয় করছেন। কলকাতা সহ পাশ্ববর্তী এলাকায় চলবে ছবির শ্যুটিং।