কাজের ফাঁকে খানিক ছুটির মেজাজে জয়া শীতের শেষে পরিবারের সঙ্গে পিকনিক নিজেই রান্না করলেন অভিনেত্রী নেট দুনিয়ায় শেয়ার করলেন পিকনিকের ছবি

টলিউড থেকে শুরু করে ঢাকা, দুই বাংলারই এখন ব্যস্ততম অভিনেত্রী হলেন জয়া আহসান। সেই ব্যস্ততার মাঝেই খানিক অবসরে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। শীতের শেষে সকলের সঙ্গে পিকনিকও করে ফেললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সচল জয়া। খুনিনাটি সব খবরই ভক্তদের সময় সময় দিয়ে থাকেন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হল না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ আন্দোলনের নামে তান্ডবে সায় নেই বাংলার শিল্পীদের, দিল্লি হিংসার কড়া নিন্দা

খোলা মাঠের মাঝেই উনুন পেতে বসল রান্না। সঙ্গে আয়োজন বিস্তর। তেল, মশলা সহযোগে শাক, মাংস, আনাজ। জমিয়ে পাত পেরে পিকনিকে মেতেছিলেন অভিনেত্রী। কেবল বসে খাওয়াই নয়, রীতিমত ঘরোয়া লুকেই ধরা দিলেন ফ্রেমে। কড়া-খুন্তি নেড়ে রান্না করে ফেললেন মাংস। নেই কোনও মেকআপ। সাধারণ পোশাক পরে এদিন পিকনিকে মাতলেন অভিনেত্রী।

আরও পড়ুন-হিংসায় বিধ্বস্ত রাজধানী, শান্তির বার্তা দিয়ে কবিগুরুকে স্মরণ সৃজিতের

আৎো পড়ুনঃ গোটা ফুটবল টিম নিয়ে প্রকাশ্যে দেব, স্বাধীনতা দিবসের প্রাক্কালেই প্রেক্ষাগৃহে 'গোলন্দাজ'

পিকনিকের সেই ভিডিওই শেয়ার করলেন নেট দুনিয়ায়। মুহূর্তে তা নজর কাড়ল ভক্তদের। ছুটির মেজাজে একের পর এক ভিডিও পোস্ট করছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই তাঁর পোষ্য ও হনুমানের মজার ভিডিও শেয়ার করেছিলেন জয়া। তারপরই প্রকাশ্যে আসে পিকনিকের ছবি। কেবল রান্নার ছবি নয়, পাশাপাশি সামনে আসে মেনুও, এদিন মাংস ছাড়াও ছিল স্যালাদ, মেথি শাক, আলু সেদ্ধ, চচ্চড়ি প্রভৃতি।