অরুণিমা ঘোষকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার করা হল এক ব্যক্তিকে দিনের পর দিন ধরে সোশ্য়াল মিডিয়ায় অরুণিমাকে হেনস্থা করছিল অভিযুক্ত মুকেশ সাউ রবিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ

টলিউড অভিনেত্রী অরুণিমা ঘোষকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। সার্ভে পার্ক থানার পুলিশ জানিয়েছে, দিনের পর দিন ধরে সোশ্য়াল মিডিয়ায় অরুণিমাকে হেনস্থা করছিল অভিযুক্ত মুকেশ সাউ। রবিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ধৃত মুকেশ সাউ দক্ষিণ কলকাতার গরফা এলাকার বাসিন্দা। সার্ভে পার্ক থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, মুকেশ সাউ সোশ্যাল মিডিয়ায় অরুণিমারে নিয়ে অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করার সঙ্গে হুমকিও দিচ্ছিল বেশ কয়েকদিন ধরে। ৩০ মে থেকে এই কাজ করছিল সেই ব্যক্তি। 

এমনকী মুকেশ ময়ূখ নামে একটি ফেক অ্যাকাউন্ট খুলে অরুণিমাকে বিরক্ত করত সেই ব্যক্তি। জানিয়েছেন পুলিশ আধিকারিক। কিন্তু ঠিক কী কারণে এই কাণ্ড ঘটাল সে, তা জানার জন্য পুলিশ তাকে জেরা করছে। আধিকারিকের কথায়, আমরা জানার চেষ্টা করছি কেন ওই ব্যক্তি এই কাজ করল। এটাও দেখছি ওর কোনও মানসিক সমস্যা আছে কি না। 

অরুণিমা এই বিষয়ে জানিয়েছেন, প্রথম দিকে আমি বিষয়টি এড়িয়ে যাচ্ছিলাম। তার পরে আমি দেখলাম আমি যাই করছি তার উপরে নজরদারি চালাচ্ছে ওই ব্যক্তি। আমি কী করছি, কোথায় যাচ্ছি সব কিছু জানার চেষ্টা করছে। তখনই কলকাতা পুলিশের সঙ্গে আমি যোগাযোগ করি।