মিমির সঙ্গে ঠাট্টায় ব্যস্ত জিৎ ক্যামেরা অফ হতেই এ কী শুরু হয় নায়ক-নায়িকার মাঝে মিমিকে কী এমন বললেন জিৎ লজ্জায় মাথাই তুলতে পারলেন না অভিনেত্রী

বিনোদন জগতে নায়ক নায়িকার মধ্যে ভাল সম্পর্ক গড়ে ওঠা বেশ কঠিন বলেই মনে হত এতদিন। পেশার পৃথিবীতে বন্ধুত্ব হয় না বলেই মেনে এসেছিল সকলে। তবে মিমি এবং জিতের বন্ধুত্ব দেখলে এই ভাবনাই বদলে যাবে নিমেষে। বাজি ছবির শ্যুটিংয়েই তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে বলেই অনুমান করছে ভক্তরা। সম্প্রতি তাঁদের একটি ক্যানডিড মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়, যা শেয়ার করেছেন মিমি চক্রবর্তী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জিতের কী এমন কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলেছেন মিমি। হাসতে হাসতে মুখে চাপাও দিয়ে ফেলেছেন অভিনেত্রী। অন্যদিকে জিৎও হেসে কূল কিনারা পাচ্ছেন না। কী এমন আলোচনা চলছিল তাঁদের মধ্যে। প্রশ্ন তুলছে ভক্তরা। মিমি এই ক্যানডিড ছবিটি পোস্ট করে লিখেছেন, "আশেপাশে জিৎ থাকলে কখনও কোনও মুহূর্ত ফ্যাকাশে হয় না। আমরা কী বিষয় কথা বলছিলাম, সেই দিকেই না যাওয়াই মঙ্গল।" এই ক্যাপশন পরেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। 

আরও পড়ুনঃRed Hot দর্শনা, স্যাটারডে নাইটের জন্য কি প্রস্তুত বঙ্গতনয়া

View post on Instagram

কী বিষয় কথা হচ্ছিল, যার কারণে লজ্জায় রাঙা হয়ে গিয়েছেন মিমি। অন্যদিকে জিৎও তাঁকে সামলাতে পারছেন না। ছবিটি একটি অফিসে তোলা, সাধারণ পোশাকেই দেখা গিয়েছে তাঁদের। ফিল্মের শ্যুটিংয়ের ক্যামেরা বন্ধ হতেই নায়ক নায়িকাদের এক অন্য সম্পর্ক ধরা পড়ে স্মার্টফোনের ক্যামেরাই। পেশার জগতেও যে পেশাগত সম্পর্ক থেকে বেরিয়ে ব্যক্তিগত সম্পর্কে পদার্পণ করা যায় তা শিখিয়ে দিচ্ছেন মিমি, জিতের মত তারকারাই।