মা হতে চলেছেন মডেল-অভিনেত্রী শ্রাবন্তী বেবিবাম্পের ছবি দিয়েই অন্তর্জালেসুখবর দিয়েছেন ভক্তদের  রাখঢাক না করে গোপনেই রেখেছিলেন পুরো বিষয়টি  অভিনেত্রীর ইনস্টাগ্রামে বেবিবাম্পের অনেক ছবিই ভাইরাল নেটদুনিয়ায়

ফের সুখবর টলিপাড়ায়। মা হতে চলেছেন মডেল-অভিনেত্রী শ্রাবন্তী। অন্তর্জালে নিজেই সুখবর দিয়েছেন মডেল-অভিনেত্রী। সেক্সি মারকাটারি ফিগারের ছবি দিয়ে নয়, বরং বেবিবাম্পের ছবি দিয়েই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নায়িকা। ইতিমধ্যেই অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেবিবাম্পের অনেক ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-বদলাচ্ছে শরীরী ভাঁজ, বাথটুবে ডুবে থাকা নগ্ন শরীরটা স্বামী নিককে কেন দেখতে দেন না প্রিয়ঙ্কা...

View post on Instagram

স্বামী রঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ ৭ বছরের দাম্পত্য জীবন। বর্ধমানের সরকারি স্কুলের শিক্ষক রঞ্জন। আর শ্রাবন্তী অভিনেত্রী, যিনি কলকাতাতেই বেশি থাকেন। যার ফলে বছরের বেশিরভাগ সময়টাই আলাদাই কাটে শ্রাবন্তী-রঞ্জনের। এতদিন দূরে থাকার জন্যই সন্তান পরিকল্পনা করতে পারেননি শ্রাবন্তী, তেমনটাই প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী।

View post on Instagram

লকডাউন-অতিমারি অনেকটাই কাছে এনে দিয়েছে দুজনকে। লকডাউনে এক-অপরের কাছাকাছি আসতেই দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্যোগ নিলেন নায়িকা। লকডাউনে অনেকেই মা হয়েছেন। এবার মা হতে চলেছেন শ্রাবন্তী। গত বছর অক্টোবরেই প্রথম সুখবর পান কিন্তু রাখঢাক না করে গোপনেই রেখেছিলেন পুরো বিষয়টি।

View post on Instagram

সম্প্রতি বেবিবাম্পের ছবি দিয়ে অন্তর্জালে সুখবর দিয়েছেন নায়িকা। মহামারিতে বাড়ি থেকে একদমই বেরোচ্ছেন না। ফিটনেস ফ্রিক অভিনেত্রীর প্রেগনেন্সিতেও চলছে শরীরচর্চা। আসলে শারীরিক ভাবে সক্ষম থাকতে এবং মানসিক সুস্থতার জন্য ছবি আঁকা, গান,বই পড়া, এমনকী শখের রান্নাবান্নাও করছেন। এর পাশাপাশি এত বছর বাদে স্বামীর সঙ্গে এতটা সময় কাটাতে পেরে ভীষণই খুশি অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়।