টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন আচমকাই গুরুতর অসুস্থ  অনিয়মিত রক্তচাপ থেকেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন তড়িঘড়ি করে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রতীকের অসুস্থতার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা

টলিউডে ফের দুঃসংবাদ। টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন আচমকাই গুরুতর অসুস্থ । 'মোহর' এর 'শঙ্খ'র এই খবর শুনে সকলেই চিন্তিত। এ কী হল অভিনতার। টেলি অভিনেতা প্রতীক সেন শঙ্খ চরিত্র করেই সকলের কাছে ইতিমধ্যেই জনপ্রিয়। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অনিয়মিত রক্তচাপ থেকেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। তারপরই তড়িঘড়ি করে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

 সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অনিয়মিত রক্তচার প্রতীকের বহুদিনেরই সমস্যা। বাড়িতে থাকাকালীনই হঠাৎই প্রতীকের শরীর খারাপ হয়। তারপরেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। লক্ষ্মীপুজোর সময়ে দু-দিন বন্ধ ছিল মোহর ধারাবাহিক। সেই সময়েই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।

প্রতীকের অসুস্থতার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। শঙ্খর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুরাগীরা। ইতিমধ্যেই অভিনেতার বিভিন্নরকম পরীক্ষা করা হয়েছে। আজ হাসপাতালের পক্ষ থেকে শারীরিক পরিস্থিতি বিস্তারিত জানানো হবে। বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম হল 'মোহর'। গতে বাধা ছক থেকে বেরিয়ে শিক্ষক-ছাত্রীর প্রেম সকলের মন কেড়েছে। এর আগে খোকাবাবু নামের আরও একটি জনপ্রিয় সিরিয়ালে মুখ্য ভূমিকায় দেখা গেছে প্রতীক সেনকে।