মনামী ঘোষের জীবনে প্রেমের আবির্ভাব প্রেমের আগমণ হতে না হতেই শুরু অভিমানের পালাও মান-অভিমানেও ভালবাসা একেবারে অটুট ভিডিওতে প্রকাশ করলেন নিজের অনুভূতি

মনামী ঘোষ রূপে গুণে সর্বাদা এগিয়ে বহু অভিনেত্রীদের থেকে। নিজেকে কেবল অভিনয়ের গণ্ডিতে বেঁধে রাখেননি তিনি। নাচে, গানে, কবিতা আবৃত্তিতেও তিনি রীতিমত পটু। যার কারণে বাংলা টেলিভিশনে আজও তাঁর ডিমান্ড সাংঘাতিক। কেবল বিনোদন জগতেই নয়, মনামীর ডিমান্ড ভক্তমহলেও। একাধিক পুরুষ, এমনকি বিভিন্ন বয়সের পুরুষের বিয়ের প্রস্তাবও পেয়ে থাকেন তিনি। এই করেই ভরছে তাঁর ইনস্টাগ্রাম, ফেসবুকের মেসেজ বক্স। যদিও নিজের ভক্তদের সঙ্গে সঠিক দূরত্ব বজায় রাখেন তিনি। তবে তাঁর জীবনে কে সেই বিশেষ পুরুষ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আদৌ কি কেউ আছে তাঁর জীবনের বিশেষ জায়গা জুড়েই, নাকি এখনও হ্যাপিলি সিঙ্গেল তিনি। প্রশ্ন অনুরাগীদের। ব্যক্তিগত জীবন নিয়ে কখনই মুখ খুলতে রাজি হন না তিনি। তবে তাঁর ইনস্টাগ্রাম রিলস বলে অন্য কথা। রোম্যান্টিসিজমের ভরপুর মজা নেন তিনি এই রিল ভিডিও করে। আগে ছিল টিকটক। যেখানকার প্রায় ক্যুইন হয়ে উঠেছিলেন তিনি। এবার সেই একই প্রতিভা নিয়ে ইনস্টাগ্রান রিলসেও নিজের প্রতিভা দেখাচ্ছেন মনামী। সম্প্রতি পোস্ট করা একটি রোম্যান্টিক ভিডিওতে নজর পড়েছে সকলের। 

আরও পড়ুনঃমিমি ও তাঁর অনুভূতি, একা থেকেও জীবনের সেরা সময় কাটাচ্ছেন সাংসদ-অভিনেত্রী

View post on Instagram

দাবাং ছবির 'চোরি কিয়া রে জিয়া' গানে ইনস্টাগ্রাম রিল ভিডিও বানিয়েছেন। সাদা কুর্তি, চশমা, ছোট দুলেই বাজিমাত মনামীর। এমন রূপে যে সকল পুরুষের মাথা ঘুরবে সেটাই স্বাভাবিক। হালকা মেকআপও করেছিলেন তিনি। তবে মেকআপ ছাড়াও তিনি সর্বদা লাস্যময়ী। মনামীর এই রূপের ছটায় রয়েছে প্রেমের অভিমান। ভালবাসার মান অভিমানের পালা নিয়ে এই গানটি তৈরি হয়েছে। সেই গানের সঙ্গে টপ নচ এক্সপ্রেশন দিয়েছেন মনামী।