নোরা ফাতেহির হটনেসকে মাত দিলেন মনামী ঘোষ 'নাচ মেরি রানি' গানে বঙ্গতনয়ার ঠুমকা  অভিনেত্রীর নাচের প্রতিভায় ফের মুগ্ধ সাইবারবাসী ভিডিওতে উষ্ণতার পারদ চড়িয়ে ঘাম ঝড়ালেন মনামী

নোরা ফাতেহি, তাঁর নাচ, তাঁর সৌন্দর্য সর্বদাই টক অফ দ্য টাউন। সম্প্রতি তাঁর ফিগার নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে বিনোদন মহলে। থার্টি সিক্স, ট্যোয়ন্টি ফোর, থার্টি সিক্স অর্থাৎ আওয়ারগ্লাস ফিগারে ছক্কা হাঁকাচ্ছেন নোরা। সেই হটনেস নিয়ে নাচের মঞ্চে এলে স্বাভাবিকভাবে ভক্তদের ঘাম ঝড়তে থাকে। দিন কতক আগে গুরুরান্ধওয়া এবং তাঁর নাচ মেরি রানি গানটি রীতিমত ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। সেই গানকেই টেক্কা দিলেন মনামী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই গানের একটি কভার বানিয়েছেন মনামী ঘোষ। তিনি যে কেবল অভিনয় করেন তাই নয়, নাচ, গান, আবৃত্তিতেও সমানভাবে দক্ষ। সেই দক্ষতাই ফের প্রমাণ পেল এই ডান্স কভারের হাত ধরে। নাচ মেরি রানিকে নোরা ঠিক যেমন পোশাক পরেছেন খানিকটা তেমনই পোশাক পরে মনামী এই কভারে নেচেছেন। হুকস্টেপ একই রকম রেখে বাকি নাচের কোরিওগ্রাফিতে রয়েছে অদলবদল। তবে নোরার নাচ এবং হটনেসকে যে তিনি রীতিমত টেক্কা দিয়েছেন তা বলাই বাহুল্য। 

View post on Instagram

কালো পোশাকে নাচতে নাচতে সটান জ্যাকেট খুলে উষ্ণতার পারদ চড়ালেন মনামী। যা দেখে বঙ্গতনয়ার প্রেমে নতুন করে পড়ছে নেটদুনিয়া। সাইবারবাসীদের অনুরোধ, প্রতি সপ্তাহে তাঁরা মনামীর একটি করে ডান্স কভার দেখতে ইচ্ছুক। মনামীর নাচের প্রতিভার কারণেই তিনি আসছেন ডান্স ডান্স জুনিয়রের দ্বিতীয় মরশুম নিয়ে। মিঠুন চক্রবর্তী এবং দেবের সঙ্গে বিচারকের আসনে বসবেন তিনি। স্টার জলসায় শীঘ্রই শুরু হবে ডান্স ডান্স জুনিয়র।

;