দেবের বিপরীতে আর নন রুক্মিনী নিজের স্বপ্নপূরণে ভার আবিরকেই দিলেন আবির পারবেন কী রুক্মিনীর এই আশা পূরণ করতে জানাতেই পর্দায় আসতে চলেছে সুইজারল্যান্ড

একের পর এক হিট ছবি টলিউডে উপহার দিয়েছেন রুক্মিনী মৈত্র। কিন্তু সব ছবিই এক কথায় বলতে গেলে দেবের বিপরীতে। তাঁদের অনস্ক্রিন রোম্যান্সেই রয়েছে একাধিক সম্পর্ক নিয়ে গুঞ্জন। দুয়ে মিলেই এখন টলিউডের নতুন রিলেশন গোলের পথ দেখাচ্ছেন। কিন্তু সেই দেবের কাছ থেকেই বেড়িয়ে এবার রুক্মিনীর চোখে বিদেশ সফরের স্বপ্ন। তিনি যাবেন সুইজারল্যান্ড। আর ভার পড়েছে কার হাতে! তিনি হলেন টলিউডের হটস্টার আবির চক্রবর্তী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

.জুটি মেনে নিতে খানিক হোঁচট থেকে হল তো! সেটাই স্বাভাবিক। তবে এমনই চমক থাকছে এবার পর্দায়। নতুন ছবি সুইজারল্যান্ডের টিজার মুক্তি পেতেই তা দর্শকদের চোখে পড়ে। না প্রেমিক নন, স্বয়ং স্বামীর ভুমিকায় আবির, তাঁদের রয়েছে দুই সন্তানও। কিন্তু স্ত্রী রুক্মিনীর চোখে একটাই স্বপ্ন, দিবেশ ভ্রমণ। এই পরিস্থিতিতে গভীর সমস্যাতে পড়তে হয় মধ্যবিত্ত পরিবারের আবিরের। ফলে স্বপ্নের জন্য খাবারের তালিকা থেকে বাদ পড়ে বিভিন্ন পদ। কেনা কাটাও কমে যায়। 

Scroll to load tweet…

এমনই ছাঁচে গড়া এই ছবির গল্প। যার পরতে পরতে রয়েছে এখন সাংসারিক টানা পোড়েনের গল্প, যা সাধারণ মানুষের কাছে খুব চেনা। তবে ছবিতে থাকা দুই ইউএসপি-র দিকেই তাকিয়ে এখন প্রযোজক সংখ্যা। এক এই নতুন জুটি, পর্দায় ও দর্শকদের ওপর ঠিক কেমন প্রভাব ফেলবে। পাশাপাশি ভিন্ন স্বাদের ছবিতে আবির। েই ধরনের বেশ কিছু ছবিতে আবির চট্টোপাধ্যায়কে দেখা গেলেও তাঁর নামের সঙ্গে আখন গোয়েন্দার ছাপ। সোনাদা, ফেলুদা, ব্যোমকেশ, তিনিই পর্দার ভরসা। তাই এই ভিন্ন ঘরানার ছবিতেও একটু অন্যভাবে পেতে চলেছেন তাঁকে দর্শকেরা। যদিও অসুর ছবিতেও ভিন্ন লুকেই ধরা দিয়েছিলেন তিনি।