চলছে সৌমিত্র চট্টোপাধ্যােয়র বায়োপিকের শ্যুটিং পরিচালনাতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্য়ায় সম্প্রতি শ্যুটিং হল কে তুমি নন্দিনী গানের সুচিত্রা সেনের ভূমিকাতে দেখা যাবে পাওলি দামকে

বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে এখটাই ছবির খবর, তা হল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। টলিউডের কালজয়ী অভিনেতার ৮৫তম জন্মদিন উপলক্ষ্যে নয়া উপহার নিয়ে উপস্থিত হতে চলেছেন অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই সামনে এসেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকের খবর। ছবির নাম অভিযান। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-'সত্যজিৎ রায়ে কাছে নিয়ে গিয়েছিলাম', সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত সৌমিত্র...

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির কাজ। সেই ছবিতেই অভিনয় করতে দেখা যাবে একাধিক চরিত্রকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের যুবক বয়সের পাঠ করবেন অভিনেতা ষিশু সেনগুপ্ত। কেরিয়ার জীবনের গ্রাফে যেহেতু পুরোটাই চলচ্চিত্র জগত তাই বেশ কিছু ছবির দৃশ্য পুণঃনির্মান করতে হবে। এই ছবিতে দেখানো হবে তিন ভুবনের পাড়ে। সেই ছবির বিখ্যাত গান কে তুমি নন্দিনী ব্যবহার করা হয়েছে এই ছবিতে। 

আরও পড়ুন-'শেষ সময় এক সঙ্গে অনেক কাজ করেছি,' সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভেঙে পড়লেন সাবিত্রী...

আরও পড়ুন-ফের নক্ষত্রপতন, রইল প্রবীন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের জীবনের অজানা কিছু কথা...

সম্প্রতি সেই গানের শ্যুটিং শেষ করা হয়। এই গানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন তনুজা। তাঁর চরিত্রেই এই ছবিতে অভিনয় করবেন অভিনেত্রী পায়েল সরকার। কেরিয়ার জীবনে একাধিক প্রথম সারির সব অভিনেত্রীর সঙ্গেই কাজ করেছেন তিনি। বর্তমানেও করছেন বহু ছবি। ফলে ছবিতে নায়কের থেকেও বেশি হাহাকার নায়িকার। ছবিতে সুচিত্রা সেনের ভুমিকাতে দেখা যাবে পাওলি দামকে।