ফুলশয্যায় রাজা এবং মাম্পির মাখোমাখো রোমান্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন অনেকেই। তবে আবার কেউ কেউ এত অন্তরঙ্গতা দেখে মেনে নিতে পারেননি। ট্রোলের শিকারও হতে হয় এই জুটিকে। 

বেশ কিছুদিন ধরেই টলি-পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে রাহুল এবং রুকমার সম্পর্কের গুঞ্জন। ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁদের অনস্ক্রিন ভালোবাসায় মুগ্ধ ভক্তরা। ভালোবাসা পরিণতি পায় বিয়েতে। এরপর ফুলশয্যায় রাজা এবং মাম্পির মাখোমাখো রোমান্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন অনেকেই। তবে আবার কেউ কেউ এত অন্তরঙ্গতা দেখে মেনে নিতে পারেননি। ট্রোলের শিকারও হতে হয় এই জুটিকে। তবে সেই সময় ট্রোলারদের কড়া জবাব দিয়েছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

তবে ইদানীং রাজা এবং মাম্পির উপর থেকে কিছুটা ফোকাস সরে যেতেই সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে হতাশার ছবি। তবে স্বাধীনতা দিবসে অনুরাগীদের হতাশা দূর করলেন দুজনেই। সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও পোস্ট করে ভক্তদের অনুযোগের জবাব দিলেন রাহুল ও রুকমা। রাহুল তাঁর ইনস্টাগ্রামে রুকমার সঙ্গে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেন। এই ছবিতে রুকমাকে দেখা যায় একেবারে নতুন বউ-এর সাঁজে। রুকমার পরনে লাল পাড় সাদা শাড়ি অন্যদিকে রাহুলকে দেখা যাচ্ছে পাঞ্জাবি এবং ডেনিম-এ জলাশয়ের ধারে একে অপরকে জড়িয়ে ধরে আচ্ছেন। 

View post on Instagram

আরও পড়ুন- মদের গ্লাস, সঙ্গে হট পোজে মধুমিতা, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই তীব্র কটাক্ষ নেটিজেনদের

আরও পড়ুন- বুকের খাঁজ থেকে অনাবৃত উরু, বেরিয়ে রয়েছে গোপনাঙ্গ, স্বল্পাবাসে ত্রিধাকে নোংরা কটুক্তি নেটিজেনদের

View post on Instagram

অন্যদিকে রুকমাকেও দেখা গেলো রাহুলের সঙ্গে ভিডিও পোস্ট করতে। ভিডিওতে দেখা যাচ্ছে টোটোতে করে যাচ্ছেন দুজনে। রুকমা রাহুলকে নিজের ‘বচপন কা প্যায়ার’ বলে মনে করালেন। স্বভাবতই ক্যামেরার পিছনেও দুজনের কেমিস্ট্রি দেখে বেশ অনন্দ পাচ্ছেন ভক্তরা। তবে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তবে কী ক্যামেরার পিছনেও রাহুল এবং রুকমার সম্পর্ক গড়ে উঠেছে? অনেকেই মনে করছেন, ধারাবাহিকের প্রেমের জল এখন বাস্তবেও বহুদূর এগিয়েছে। তবে এই বিষয়ে রাহুল এবং রুকমা দুজনেই জানান, তাঁরা খুব ভালো বন্ধু।

YouTube video player