স্নানের আগে উদ্দাম নাচে ঋতাভরীর জাকুজিতে নামার আগে উচ্ছ্বসিত অভিনেত্রী ভিডিও পোস্ট করে ভাগ করে নিলেন নিজের আনন্দ  মুহূর্তে ভাইরাল ইন্টারেন্ট সেনসেশন

টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পোস্টে ফের আগুন ধরল নেটদুনিয়ায়। জাকুজিতে স্নানের আগে উদ্দাম নেচে দেখালেন ভক্তদের। জাকুজিতে নেমে গরম জলে স্নান কার না আরামদায়ক লাগে। সেই জাকুজিতে নামার উচ্ছ্বাস নাচের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ঋতাভরী আগুন কেবল বিনোদন মহলেই নয় খেলার ময়দানেও চড়ল উশষ্ণতার পারদ। আইপিএল শুরু হতেই সম্প্রতি কেকেআর প্রতি সমর্থন প্রকাশ করেছেন ঋতাভরী। কেকেআর-এর জার্সি পরে গ্যালেরিতে দাঁড়িয়ে তিনি। ক্রমশ আইপিএল-এ বাড়ছে গ্ল্যামার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃদীপিকাকে সমন NCB-র, সুশান্ত সিং রাজপুত মামলায় মাদকচক্রে জড়ালো অভিনেত্রীর নাম

সম্প্রতি একটি ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছেন ঋতাভরী যা নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লাল পোশাকে ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। লাল রঙের গাউনে সেজে উঠেছেন অভিনেত্রী। রেড কার্পেট লুক, লাল লিপস্টিকে হটনেস নিয়ে ক্যামেরার দিকে হালকা ঘুরে তাকিয়েছেন ঋতাভরীর। ব্যস! এক লুকেই কুপোকাত নেটিজেনরা। সম্প্রতি একটি ছোটবেলার ছবিও শেয়ার করেছিলেন ঋতাভরী। ঋতাভরীর কোয়ারেন্টাইন পিরিয়ড নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই।

আরও পড়ুনঃ'সা রে গা মা পা' সঞ্চালনায় হাতেখড়ি আবিরের, পাল্টে গিয়েছে বিচারকের তালিকা, নতুন ছন্দে নিউ নর্মাল

View post on Instagram

আরও পড়ুনঃস্লিম ট্রিম মধুমিতা, কীভাবে মেনটেন করেন নিজের হট ফিগার

ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় নিজের প্রায় সমস্ত আপডেটই দিতে থাকেন। নিত্যদিন নতুন কিছু পোস্ট করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন। তিনি কেবল নিজের আপডেটই নয়, তাঁর ফলোয়াড়রা এই লকডাউনে কীভাবে সময় কাটাচ্ছেন তা জানার জন্য সম্পূর্ণভাবে আগ্রহী তিনি। তাই নিজের কাজকর্মের সঙ্গে ভক্তদের সঙ্গেও কমেন্ট সেকশনে আড্ডা দেন অভিনেত্রী। লকডাউনে থ্রোব্যাকের ট্রেন্ডে গা ভাসালেন তিনিও। স্কুলজীবনের একটি ক্যানডিড ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে তাঁকে চেনা তো দূরের বিষয় খুঁজে বের করতেও সময় লাগছে।