বিয়ে করেছেন কিছুদিন আগেই এবার একদম নতুন অবতারে ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এক ঢাল লম্বা চুল কেটে ছোট করে ফেললেন শ্রাবন্তী  

বিয়ে করেছেন কিছুদিন আগেই। এবার একদম নতুন অবতারে ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।এক ঢাল লম্বা চুল কেটে ছোট করে ফেললেন শ্রাবন্তী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নব বিবাহিতা নায়িকা। ছবিটি দেখে বোঝা যাচ্ছে, তিনি এক্কেবারে নতুন একটি হেয়ারকাট করেছেন। সঙ্গে ফ্যান্সি জিঞ্জার হেয়ার কালার যেন শ্রাবন্তীর ব্যক্তিত্বের সঙ্গে এক্কেবারে মানানসই। চোখে মিরর সানগ্লাস পরে ছবিটি তুলেছেন শ্রাবন্তী।

View post on Instagram

প্রসঙ্গত, কিছুদিন আগেই কেবিন ক্রু রোশন সিংকে বিয়ে করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায়ই রোশনের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ছবি শেয়ার করেন শ্রাবন্তী। কখনও বিয়ের ছবি, কখনও বিয়ের আংটির ছবি, কখনও হানিমুনের ছবি, আবার কখনও রোশনের সঙ্গে জিম-এ শরীরচর্চা করার ছবি। শ্রাবন্তীর প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যাচ্ছে বিয়ের পরে বেশ ভালই আছেন তিনি। 

View post on Instagram

শ্রাবন্তীর বিয়ে নিয়ে অনেক দিন আগে থেকেই টলিপাড়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। অবশেষে সেই সব গুঞ্জম সত্যি করে রোশন সিংকে বিয়ে করেন টলিকন্যা। বিয়ে নিয়ে রাখঢাক করলেও পরে আস্তে আস্তে এনগেজমেন্ট, হানিমুনের ছবি প্রকাশ্য়ে আনতে থাকেন শ্রাবন্তী। বিয়ের পরেই ইন্দোনেশিয়ায় হানিমুনে যেতে দেরি করেননি নব দম্পতি। সেখান থেকেও বেস কিছু ছবি শেয়ার করেন নায়িকা। 

বিয়ের জন্য় সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হতে হয়েছে নায়িকাকে। যদিও সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় টালিগঞ্জের বহু তারকারা শ্রাবন্তীর হয়ে কথা বলেছিলেন।