জুনের বাচ্চার জন্মের আগেই হল মৃত্যু তার শিশুহত্যার দায় গ্রেফতার শ্রীময়ী এ কোন নতুন সমস্যায় পড়ল শ্রীময়ী রোহিদ কি এবারও তাকে বিপদমুক্ত করতে পারবে

বিয়ের পর থেকেই শ্রীময়ীর জীবন দুর্বিসহ হয়ে ওঠে জুনের কারণে। অনিন্দ্যর সঙ্গে জুনের অবৈধ সম্পর্কের জেরে শ্রীময়ীর বৈবাহিক জীবন ধ্বংস হয়েছে। সেইসব এখন শ্রীময়ীর কাছে অতীত। নিজের পায়ে দাঁড়িয়ে এখন অন্য জীবন যাপন করছে সে। একই বাড়ির ছাদের তলায় থেকেও অনিন্দ্য ও জুনের সঙ্গে শ্রীময়ীর কোনও সম্পর্ক নেই। তবুও কোথাও যেন সমস্যার নেই অন্ত। শ্রীময়ীকে জব্দ করতে জুনের নতুন ষড়যন্ত্র। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জুনকে বাড়িতে থাকার অনুমতি দিয়েই ফের বিপাকে শ্রীময়ী। শ্রীময়ীর বিরুদ্ধে নতুন অভিযোগ নিয়ে হাজির জুন। মা হতে চলেছিল সে, সেই বাচ্চাই নাকি নষ্ট করে দিয়েছে শ্রীময়ী। এমনই অভিযোগ নিয়ে বাড়িতে পুলিশও ডেকে এনেছে জুন। ঘোর বিপদে শ্রীময়ী। এবার কি সত্যিই গ্রেফতার হতে চলেছে সে। রোহিত সেন কি পারবে সাহায্য করতে। প্রতিবারের মত এবারও কি জুনের ষড়যন্ত্র থেকে বাঁচাতে পারবে শ্রীময়ীকে। নাকি নিজেই নিজেকে সাহায্য করে এই লড়াই জিততে হবে শ্রীময়ীকে।

আরও পড়ুনঃচুম্বনের পর্ব শেষ, এবার অভিমণ্যু-দামিনীর আধ্যাত্মিক রূপ এল প্রকাশ্যে

View post on Instagram

'শ্রীময়ী' ধারাবাহিক নিয়ে এখন উত্তেজনা আরও তুঙ্গে। ক্রমশ আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে ধারাবাহিকের প্লটলাইন। যদিও জুনকে নিয়ে একেবারেই খুশি নয় দর্শকমহল। জুনের এই ষড়যন্ত্রের যেন অন্ত নেই। দর্শকমহলের অনুমান, জুন নাকি কখনই গর্ভবতী ছিল না। শ্রীময়ীর বাড়িতে থাকার জন্যই এই মিথ্যের সাহায্য নিয়েছিল সে। এখন সাধের অনুষ্ঠানের কিছু সময় আগেই শিশুহত্যার জেরে শ্রীময়ীর বিরুদ্ধে অভিযোগ আনল। এর ফলে জুন যে কখনই গর্ভভতী ছিল না, সেই সত্যি কারও সামনে এল না।