দেশে কঠিন সময় রক্তের সংকট  এই সময় সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট  দেখা দিচ্ছে রক্তের সংকট  সাহায্যে এগিয়ে এলেন স্বস্তিকা 

করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। একের পর এক তারকারা এগিয়ে আসছেন সাধ্যমত সাহায্যের হাত বাড়াতে। কোথাও অর্থের অনুদান, কোথাও আবার সেলেবরা নিজেদের উদ্যোগেই তৈরি করছেন কোভিড হাসপাতাল। এমন ছবি এখন বিটাউনে হামেসাই দেখা যাচ্ছে। টলিউডের ক্ষেত্রেও ছবিটা বেশ খানিকটা এক। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- বলিউড হটডিভা মালাইকা হঠাৎ-ই হাতে তুলে নিয়েছিলেন হাতা-খুন্তি, কারণ খোলসা করলেন নিজেই.

সাধ্যমত সাহায্যের হাত বাড়াচ্ছেন সব তারকারাই। নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক ফলোয়ারকে কাজে লাগিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছেন। কার প্রয়োজন অক্সিজেন, কারুর আবার প্রয়োজন রক্ত। এই পরিস্থিতিতে তাই সকলের বিশেষ নজর দেওয়া উচিত যতটুকু সামর্থ হোক না কেন, ততটাই যেন সাধারণ মানুষ সাহায্যের জন্য এগিয়ে নিয়ে আসে। 

আর এই পরিস্থিতিতে এক অত্যন্তগুরুত্বপূর্ণ পোস্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সদ্য তিনি ও তাঁর বান্ধবী রক্ত দান করলেন। বর্তমানে বিভিন্ন স্বেচ্ছাসেবী থেকে রক্তদান বন্ধ রয়েছে। যার ফলে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা বাড়ছে। এই সময় নিজে গিয়ে রক্ত দিয়ে সেই সকল মানুষের পাশে দাঁড়ানোটা প্রত্যেকের নাগরিক হিসেবে কর্তব্য। তা মনে করে দিয়েই স্বস্তিকা লিখলেন, কথা তো অনেক দিলেন, এবার একটু রক্তদিন।