নিজের মৃত্যুর পরবর্তী ইচ্ছা প্রকাশ করেছেন স্বস্তিকা মুখার্জি যা নিয়ে শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায় কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত মোহমায়া-তে দেখা যাবে স্বস্তিকা মুহূর্তের মধ্যে স্বস্তিকার এই পোস্ট ভাইরাল হয়েছে

টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীদের বরাবরই তিনি স্বপ্রতিষ্ঠিত। প্রতিবাদের ঝড় সবসময়েই উঠেছে তার গলায়। কোনও কিছু মুখ বুঝে সহ্য করা তার সহজাত নয়। অন্যায়ের বিরুদ্ধে সবসময়েই তিনি গলা চড়িয়ে গর্জে ওঠেন। তিনি হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী। নিজের ছন্দেই সেটা বজায় রাখেন। এবার টুইটারে বোমা ফাঁটালেন অভিনেত্রী। নিজের মৃত্যুর পরবর্তী ইচ্ছা প্রকাশ করেছেন স্বস্তিকা মুখার্জি, যা নিয়ে শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-বিয়ের আগেই শুটিং চলাকালীন 'গর্ভবতী', প্রসবের আগে পর্যন্ত কাজ চালিয়ে যান এই বলি 'ডিভা'রা...

বিষয়টি একটু খোলসা করে যাক, কিছুদিন আগে নিজেই বলেছিলেন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের সঙ্গে নতুন একটি প্রজেক্টে কাজ করতে চলেছেন স্বস্তিকা। এবার কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত মোহমায়া-তে দেখা যাবে স্বস্তিকা। সম্প্রতি শুটিংয়ের ছবি শেয়ার করে টুইটারে হৈ চৈ ফেলে দিয়েছেন স্বস্তিকা।

Scroll to load tweet…

লাল পাড় সাদা শাড়ি, আলতা রাঙা পায়ের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, আরও এক নারী তার কাহিনি, তার জীবন ও আমি। তারপরই এসভিএফ-এর মহেন্দ্র সোনিকে ট্যাগ করে স্বস্তিকা লিখেছেন, আর কিছু হোক না হোক আমি মরে গেলে তোমরা জমিয়ে আমার রেট্রোস্পেক্টিভটা করে দিও। অন্য কারও এতটা হবে না মনে হয়। মুহূর্তের মধ্যে স্বস্তিকার এই পোস্ট নিয়ে শোরগোল শুরু হয়েছে।

একের পর এক ওয়েবসিরিজে বাজিমাত করছেন স্বস্তিকা। বলি-টলি মিলিয়ে বছরটা বেশ ভালই কাটল স্বস্তিকার। পাতাল লোক ওয়েব সিরিজেও ডলি মেহরার চরিত্রে অভিনয় করে তিনি ফিল্ম ফেয়ারে সেরা সহ-অভিনেত্রী মনোনীত হয়েছেন। তেমনি তাসের ঘর- সুজাতা দর্শকমনে নজর কেড়েছে। কিছুদিন আগেই 'চরিত্রহীন ৩'-এর টিজারে বাজিমাত করেছেন স্বস্তিকা। সমস্ত পাগলামির পিছনেই একটা কারণ রয়েছে। আর সব প্রেমের মধ্যেই থাকে পাগলামি। আর তা না থাকলেই সেটা পর্ণোগ্রাফি হয়ে যাবে। তিনি আরও বলেছেন প্রেমে কারণ না থাকলেই এই আদর, ভালবাসাকে বুদ্ধিমান লোকেরা শুধু বেডসিন-এর তকমা দেবে। এই সত্যি কথাগুলোই শোনা গেছে স্বস্তিকার কন্ঠে। মাত্র ২২ সেকেন্ডের এই টিজারেই অভিনেতা সৌরভ দাসের সঙ্গে স্বস্তিকার যৌন আবেদন নজর কেড়েছে নেটিজেনদের। একে অপরের শরীরে মিশে ভালবাসার ভিন্ন সংজ্ঞা দিয়েছেন স্বস্তিকা। পরিচালক দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'চরিত্রহীন ৩'-এর মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা এবং সৌরভ দাসকে।