৭৪তম স্বাধীনতা দিবসে টলিউডের শুভেচ্ছাবার্তা নীল ভট্টাচার্য, তৃণা সাহা থেকে দেবলীনা কুমার  ভিন্ন ধারায় তারকাদের স্বাধীনতা দিবস পালন ভিডিও, ছবিতে ভরছে সোশ্যাল মিডিয়া   

আজ ১৫ অগাস্ট। ৭৪তম স্বাধীনতা দিবস। বিশেষ দিনের মধ্যে একটি। বরাবরের মত দেশের জনগণের উপস্থিত থাকার কথা ছিল আজকের দিনের উদযাপনে। তবে ২০২০-র গোটা চিত্রটাই ভিন্ন। মৃত্যুর মিছিল তৈরি হয়েছে দেশে, করোনার প্রকোপে ক্রমশ বাড়ছে সংক্রমণের হার। একে অপরের দেখা সাক্ষাৎ যেন এক ভের বিষয় হয়ে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসের কারমে আমূল পরিবর্তন এসেছে আমাদের জীবনে। হয়তো তিন মাস থাকবে এই ভাইরাসের প্রকোপ। এমনটাই ভেবেছিল দেশের মানুষ। তা আর হল কই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃএই স্বাধীনতা দিবসে ভিন্নতায় ভরা দেশাত্মবোধ, দারিদ্রতা মুছে ফেলতে ময়দানে নামবেন অক্ষয় কুমার

জীবনের গোটা সংজ্ঞাটাই বদলে দিয়ে রীতিমত জাঁকিয়ে বসে আছে ভাইরাস। এবং এতেই সাংঘাতিক ক্ষতির মুখে পড়েছে দেশের কোটি কোটি মানুষ। কোভিডে কেউ হারিয়েছে প্রিয়জনকে। আবার লকডাউনের কারণে চাকরিহারা হয়েছে অসংখ্য দেশবাসী। দেশের অর্থনীতির তলানিতে ঠেকেছে। তবুও সমস্ত দুঃখ সরিয়ে রেখে আজ স্বাধীনতা দিবসে সামিল হলেন তারকারা। 

আরও পড়ুনঃহেমা মালিনীর নাচ, শ্রেয়ার সুর, ৭৪তম স্বাধীনত দিবসে ভিন্ন ধারার 'বন্দে মাতরম'

View post on Instagram

আরও পড়ুনঃ'মহামারীতে লড়ে যাওয়া যোদ্ধাদের দিন আজ', ৭৪ তম স্বাধীনতা দিবসে অমিতাভের শুভেচ্ছাবার্তা

বাংলা ধারাবাহিক জগতের অভিনেতা অভিনেত্রীরা স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়। রাজি ছবির 'এ ওয়াতন' গানে ভিডিও করে পোস্ট করেছেন নীল ভট্টাচার্য। দিন কতক আগেই কোভিডে আক্রান্ত হয়েছেন নীল। ভিডিওটি পুরুনো। শরীরের এই অবস্থায় ভিডিও করা সম্ভব হয়নি বলেই পরুনো ভিডিও পোস্ট করে স্বাধীনতার শুভেচ্ছা জানালেন কৃষ্ণকলির ধারাবাহিকের অভিনেতা। তৃণা সাহা এবং দেবলীনা কুমারও শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

View post on Instagram