২১ জুন বিশ্ব যোগদিবস পালন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল পোল্ট  যোগা করার ছবি পোস্ট তারকাদের  স্টানিং লুকে দিলেন সুস্থ থাকার টিপস 

২১ জুন বিশ্ব যোগ দিবস। শরীরকে সুস্থ রাখতে ও সতেজ রাখতে যোগের গুরুত্ব কতটা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ডাক্তারের পরামর্শই হোক বা কোনও ফিটনেস টিপস। শরীরের সঠিক যত্নের জন্য প্রয়োজন শরীরের পরিচর্যা। আর সুস্থ থাকার সেই মোক্ষম চাবিকাঠিই রয়েছে যোগায়। তারকারা নিজেদের ধরে রাখতে ও সুস্থ থাকতে প্রত্যহ যোগ অভ্যাস করে থাকেন। ঘুম থেকে উঠে মুক্ত বাসাতে খানিকটা সময় নিজের জন্য। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

রবিবার সেই যোগদিবসেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন টলিউড স্টার দর্শণা বনিক। দর্শণার হলেন এক কথায় সোশ্যাল মিডিয়া স্টার। তাঁর প্রতিটা পোস্টই মন ছুঁয়ে যায় ভক্তদের। বর্তমানে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় ফলোয়ার্সের সংখ্যা ৩৩০ হাজার। রবিমার সকালে এক স্নিগ্ধ ছবি শেয়ার করলেন। যেখানে অভিনেত্রীকে দেখা গেল যোগা করতে। ছবি শেয়ার করে তিনি লিখলেন- জীবনে শক্তি যোগাতে যোগার ভুমিকা। 

View post on Instagram

একই ভাবে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যোগদিবসে সৈমিল হলেন অনুরিমা ঘোষও। তিনি এদিন এক সাদা কালো ছবিতে যোগা পোজে ছবি তুলে সকলের নজর কাড়লেন। অনুরিমার ফিটনেস ফান্ডার তালিকাতে যে যোগাও রয়েছে তা তাঁর পোস্ট দেখা স্পষ্ট হয়ে ওঠে সকলের কাছে। যোগদিবসে কেবল তারকারাই নন, বহু সোশ্যাল মিডিয়া স্টারেরাও একের পর এক ছবি শেয়ার করে চলেছেন ভক্তদের অনুপ্রেরণা যোগাতে।