আমির খানের একাধিক কর্মীর দেহে করোনা করোনার চিকিৎসা চলছে সকলেরই  বাড়ির প্রবীণ সদস্যের মধ্যে রয়েছেন আমিরের মা এবার পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাঁকেও

বলিউডের একাধিক তারকাদের মধ্যে করোনার ছাপ লক্ষ্য করা গিয়েছে। করোনা প্রাণ কেড়েছে বলিউড স্টারেরও। এবার সেই ভাইরাল ভাইরাস নিয়ে আতঙ্কিত আমিরের পরিবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমির খান একটি পোস্ট করে জানালেন, তাঁর একাধিক কর্মচারীর দেহে মিলেছে করোনার উপসর্গ। তা দেখা মাত্রই তড়িঘড়ি তাঁদের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয়, সেই রিপোর্টেই মিলল একাধিক কর্মীর শরীরে করোনা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ যশ রাজ ফিল্মের চুক্তিতে গড়মিল, পুলিশি তদন্তে উঠে এল আর্থিক লেনদেন ঘিরে প্রশ্ন

সকলকেই পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। যাঁদের শরীরে মেলেনি করোনা, তাঁদের প্রতিও নজর দেওয়া হচ্ছে। আমির খান সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর পরিবারের সব থেকে প্রবীণ ব্যক্তি হলেন তাঁর মা। তাঁকে এবার নিয়ে যাওয়া হচ্ছে করোনা টেস্টের জন্য। সকলেই যেন তাঁর স্বাস্থ্যের জন্য প্রার্থণা করেন, আবেদন জানালেন আমির খান। তাঁর পরীক্ষার রিপোর্ট যেন নেগেটিভ আসে, প্রার্থনা আমিরের। 

Scroll to load tweet…

আর্মির খান পাশাপাশ,ধন্যবাদ জানান বিএমসির স্বাস্থ্য কর্মীদের। তাঁদের উদ্যোগেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া সম্ভম হয়েছে। শুধু বিএমসি নয়, আমিরের ধন্যবাদের তালিকাতে রয়েছে কোকিলাবেন হাসপাতালও। তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁদের পরিষেবা ও তৎপরতা দেখে। এখন কেবল অপেক্ষা আমির খানের মায়ের রিপোর্টের। সোশ্যাল মিডিয়া পোস্ট পাওয়া মাত্রই ভক্তদের প্রার্থনাতে ভরল সোশ্যাল মিডিয়ার পাতা।