র‌্যাম্পে আবারও নজর কাড়লেন বচ্চন বধূশেয়ার করলেন ভিডিওফ্লোরাল প্রিন্টের পোশাকে অনবদ্য ঐশ্বর্যএদিন সকলের নজরের কেন্দ্রে ছিলেন বচ্চন  বধূ

২৫ বছর পরও একই জাদু, একই আমেজ। কোথাও গিয়ে বদলায়নি মিস ওয়ার্ল্ডের চালচলন, স্টাইল। আরও একবার তা প্রমাণ হয়ে গেল প্যারিস ফ্যাশন উইকে। সেখানেই এবছর সকলের নজর কাড়লেন বচ্চন বধূ। ঐশ্বর্য রাই-এর অনবদ্য লুকে এদিন ভক্তরা এক কথায় মুগ্ধ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ হট লুকে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ালেন মৌনি

সম্প্রতি প্যারিসের র‌্যাম্পে উষ্ণতা ছড়ালেন ঐশ্বর্য। পোশাকটিও ছিল নজর কাড়া, ফ্লোরাল প্রিন্টেডে বয়স যেন তাঁর কমে এল বেশ কয়েকবছর। সালটা ছিল ১৯৯৪। তখন থেকেই র‌্যাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক। মাঝে কেটে গিয়েছে ২৫ বছর। বলিউড সফর থেকে বচ্চন পরিবার, বদলেছে তাঁর জীবনও, কিন্তু কোথাও গিয়ে আজও যেন তিনিই সেরা। 

View post on Instagram

স্মার্ট লুকে এদিন সকলের নজরের কেন্দে রইলেন তিনি। র‌্যাম্পে মিস ওয়ার্ল্ড এখনও কতটা সাবলীল তা বলার আর অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হল নেট দুনিয়ায়। একটি ভিডিওতে নজরে আসে তিনি ভক্তদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়েই এগিয়ে গেলেন র‌্যাম্পে। 

View post on Instagram

এদিন লুকের মধ্যে সর্বাধিক যা নজর কাড়ল তা হল তাঁর চোখ, তাঁর চাউনি। মোনে দে প্যারিস থেকে বেড়িয়ে যাওয়ার মুহুর্তেই পাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশেও চুম্বন দিলেন তিনি। বর্তমানে এক তামিল ছবির কাজ নিয়ে ব্যস্ত ঐশ্বর্য, তবে বলিউডে তাঁর দেখা মিলবে কবে, তা এখনও স্পষ্ট করে জানাননি নায়িকা।