লকডাউনের মাঝেই এ এক অন্য জন্মদিন বিশেষ দিনে কী করলেন আমিশা ভিডিও শেয়ার করে জানালেন সেলিব্রেশনের সেরা উপায় মানবিক উদ্যোগে মুগ্ধ নেট-দুনিয়া 

সেলেব জন্মদিন মানেই বিশেষ পার্টি থেকে টিনসেল টাউনে হুল্লোর। কিন্তু চেনা সেই সকল ছবি বদলে গেল ২০২০-তে। বছর পড়তেই একের পর এক বাধা নিষেধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিশ্বের সকল মানুষকে। একাধিক সতর্কতা মেনে স্বাভাবিক জীবনে ফেরার পথে পা বাড়ালেও মারণ ভাইরাসের প্রকোপ কমানো সম্ভবপর হচ্ছে না সেভাবে। তাই প্রতিটা ক্ষেত্রে পড়ছে এর প্রভাব, অর্ধনীতিতে ব্যাপক বিপর্যয়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ আজ থেকেই শুরু হচ্ছে না টলিপাড়ার শুটিং, চিন্তায় টেকনিশিয়ানরা

সাধারণ মানুষেরা না খেতে পেয়ে দিন কাটাচ্ছেন, কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। এমনই সময় সেলিব্রেটিরা যথা সম্ভব পাশে দাঁড়ালেন সকলের। দুস্থ মানুষের নূন্যতম সাহায্য পৌঁচ্ছে দিচ্ছে তাঁরা। সেই তালিকাতে এবার নাম লেখালেন আমিশা প্যাটেল। নিজের জন্মদিনে পার্টির বরাদ্দ অর্থ তিনি এবার ব্যায় করলেন দুস্থ মানুষদের জন্য। পৌঁচ্ছে দিলেন খাবার- স্যানিটারি ন্যাপকিন ও প্রয়োজনীয় কিছু দ্রব্য। 

View post on Instagram

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে আমিশা জানালেন, এটাই জন্মদিন পালনের সেরা উপায়। তিনি এই কাজ করতে পেরে ভিষণ খুশি। সম্প্রতি বহু স্বেচ্ছা সেবী সংস্থা এগিয়ে এসেছেন তারকাদের সাহায্য সাধারণের কাছে পৌঁচ্ছে দেওয়ার জন্য। এমনই এক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আমিশা ও তাঁর টিম মানুষের পাশে দাঁড়ালেন। জন্মদিনে অভিনেত্রীর এই মানবিক পদক্ষেপ থেকে মুগ্ধ নেট দুনিয়া।