মাতৃদিবসে মায়ের স্মৃতিতে ভাসলেন অমিতাভ প্রতিটা পদে কীভাবে মাকে কাছে পেয়েছেন অমিতাভ ব্লগে যত্নে সাজিয়ে তুললেন তা  শেয়ার করলেন মাকে ঘিরে একাধিক স্মৃতি

দশ মে মাতৃ দিবস। এই বিশেষ দিনে মাকে স্মরণে সামিল গোটা বলিউড। সেই তালিকাতে নাম লেখালেন অমিতাভ বচ্চন। মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করলেন অভিনেতা। আম্মাজি-র স্মৃতিতে ভাসলেন বিগ বি। ব্লগে এদিন প্রতিটা ছত্রে অমিতাভ তুলে ধরলেন তাঁর মায়ের পাশে থাকার কাহিনি। ছবির বড় প্রিমিয়ার থেকে শুরু করে কুলির সেটে হওয়া দুর্ঘটনা, অমিতাভ জানালেন কীভাবে প্রতিটা ধাপে মাকে পাশে পেয়েছিলেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ বলিউডের পর্দায় মাতৃদিবস, মা-কে ঘিরে যে পাঁচ গানের বাজিমাত

দিন অমিতাভের ব্লগ শুরুই হল তাঁর মা-বাবার বিয়ের মুহূর্ত দিয়ে। ছবিতে দেখা গেল তেজি ও হরিবংশ রাইকে। মায়ের সঙ্গে এলাহাবাদে তোলা একটা ছবিও শেয়ার করেলন এদিন অমিতাভ বচ্চন। লিখলেন, তখন জানতামই না, যে এই ছবি সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। পাশাপাশি এদিন অমিতাভ আরও জানান, তাঁর পরিবারের প্রতি মায়ের অবদান কতটা ছিল। লিখলেন, কোনও বিশেষ দিনের প্রয়োজনই পড়ে না, সব সময় মা সকলের পাশে থাকেন, পাশে দাঁড়ান, ভালোবাসায় ভরিয়ে রাখেন। 

Scroll to load tweet…

অমিতাভের কথায়, প্রতিটা দিনই মায়ের দিন। মাকে ব্যাখ্যা করার কোনও ভাষা হয় না। মাকে নিয়ে এই ভিডিও পোস্ট করে অমিতাভ এদিন ফিরে যান তাঁর পুরোনো স্মৃতির পাতায়। যেখানে পরতে-পরতে লুকিয়ে আছে তাঁর সংগ্রামের কথা। যেখানে লুকিয়ে আছে তাঁর বেড়ে ওঠার গল্প। আম্মাজিকে কীভাবে তিনি সেই দিনগুলোতে পাশে পেয়েছেন, আজ সবই উঠে এল বিগ বি-র ব্লগে। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা