শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে  হাতে গোনা আর এক দুটো দিন বাকি ডাক্তার দেখিয়ে মায়ের কাছে গেলেন অনুষ্কা  মুহূর্তে ভাইরাল ভিডিও 

হাতে মাত্র আর কয়েকটা দিন। এখন পলক গুণছেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা। এক দুদিনের মধ্যেই মিলতে পারে সুখবর। শেষ মুহূর্তে ডাক্তারের কাছে হাজির বিরাট ঘরণী। ডাক্তার দেখিয়েই সোজা মায়ের কাছে চলে গেলেন অনুষ্কা। সঙ্গে ছিলেন বিরাট কোহলিও। ম্যাচের মাঝেই ছুটি নিয়ে স্ত্রীর কাছে ফিরেছিলেন তিনি। বর্তমানে রয়েছেন তিন মাসের ছুটিতে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- সাদা ব্রা-লেটে ঠিকরে বেরোচ্ছে শরীরী জাদু,সেক্সি ফিগারের ভাঁজে উষ্ণতা ছড়াচ্ছেন বঙ্গতনয়া দর্শনা

ডেলিভারির আর বেশি দিন নেই। তাই বর্তমানে মায়ের কাছে থাকার সিদ্ধান্তই নিলেন অনুষ্কা। বুধবার ডাক্তার দেখিয়ে বেড়িয়েছিলেন তিনি। সেখানেই ফ্রেমবন্দী অনুষ্কা। বরাবরই নিজের শরীর নিয়ে সচেতন অনুষ্কা। অন্তঃসত্ত্বা অবস্থায় রীতিমত যোগা করে ডায়েট মেনেই মেনটেইন করেছেন তিনি। কোনও খামতি রাখতে নারাজ অনুষ্কা। একাধিকবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। 

View post on Instagram

সাদা শার্ট ও ব্ল্যাক প্যান্টেই ধরা দিলেন অনুষ্কা। মুখে হাসি, ডাক্তার দেখিয়ে বেড়িয়েই কালো ল্যান্ডরভারে চড়ে বসলেন তিনি। সেখান থেকেই পাড়ি দিলেন মায়ের কাছে। মুহূর্তে ছড়িয়ে পড়ল সেই ছবি। ভালোই আছেন তিনি। এখন কেবল নতুন সদস্য আসার অপেক্ষা। সেই লক্ষ্যেই দিন গুণছে এই জুটি।